ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুন ২০২৬, ১৬:৫৩ আপডেট : ০৯ জুন ২০২৬, ১৬:৫৩

ডাক বিভাগের সেবা সম্প্রসারণ ও আধুনিকায়নের অংশ হিসেবে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকআপ পয়েন্ট স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের বাজেট অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমানের (বেলাল) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী বলেন, ডাক বিভাগের সেবা আরও গতিশীল করতে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে উপযুক্ত স্থান নির্বাচন কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, ই-কমার্স ও এফ-কমার্স খাতকে সহায়তা দিতে দেশের বিভিন্ন স্থানে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং, পরিবহন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

মো. মাহবুবুর রহমান (বেলাল) জানতে চান ডাক বিভাগের সেবা বৃদ্ধির লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কোনও পরিকল্পনা আছে কিনা।

জবাবে ফকির মাহবুব আনাম বলেন, ডাক বিভাগের সেবা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের সুবিধার্থে সরকারি ডাক সেবার মানোন্নয়ন, সেবার গতি বৃদ্ধি এবং কার্যক্রম সম্প্রসারণের আওতায় সরকারি নাগরিক সেবা যেমন ভূমির ডকুমেন্টস হোম ডেলিভারি, পাসপোর্ট বাল্ক ডেলিভারি এবং ড্রাইভিং লাইসেন্স হোম ডেলিভারি কার্যক্রম চলমান রয়েছে এবং গ্রাহক চাহিদা অনুযায়ী ই-কমার্স পণ্যের ক্যাশ অন ডেলিভারি কাজ প্রক্রিয়াধীন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কার্যক্রমের আওতায় ভিডিও মামলা ও ট্রাফিক নোটিশ সংশ্লিষ্ট প্রাপকের ঠিকানায় ডাকযোগে পাঠানো হচ্ছে। ই-কমার্স ও এফ-কমার্স খাতকে সহায়তা দিতে দেশের বিভিন্ন স্থানে ১৪টি ফুল ফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং, পরিবহন ও বিতরণ কার্যক্রম ই পরিচালিত হবে।

এছাড়া, ডিএমএস (ডমিস্টিক মেইল মনিটরিং সিস্টেম) সফটওয়্যারের মাধ্যমে পণ্যের অনলাইন ভিত্তিক রিয়েল টাইম ট্র্যাকিং বা ট্রেসিং সুবিধা সম্প্রসারণ, সারা দেশে সবচেয়ে কম মূল্যে চিঠি, পার্সেল বিলি এবং ইএমএস (এক্সপ্রেস মেইল সার্ভিস) সেবার মাধ্যমে বিদেশে সাশ্রয়ী মাশুলে পার্সেল প্রেরণ কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী জানান, পোস্ট অফিসের মাধ্যমে ইস্যুকৃত দেশের বিভিন্ন ফল উৎপাদনকারী অঞ্চল থেকে সবচেয়ে কম মাশুলে নিরাপদে ও দ্রুততম সময়ে মৌসুমি ফল পরিবহন করা হচ্ছে। এছাড়াও, উদ্যোক্তাদের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকাপ পয়েন্ট স্থাপনের বিষয়ে পরিকল্পনা রয়েছে, যা ডাক বিভাগের মাধ্যমে পরিচালিত হবে। এলক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন কার্যক্রম চলমান রয়েছে। চলমান পরিকল্পনাসমূহ বাস্তবায়িত হলে ডাক বিভাগের সেবা জনগণের জন্য আরও বেশি কার্যকরী ও ফলপ্রসূ হবে।

প্রসঙ্গত, ফ্র্যাঞ্চাইজি বলতে সাধারণত কোনও প্রতিষ্ঠান নিজে সরাসরি পরিচালনা না করে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিতে পরিচালিত শাখা বা আউটলেটে সৃষ্টি করে।

ফ্র্যাঞ্চাইজি হলো এমন একটি ব্যবসায়িক ব্যবস্থা, যেখানে একটি প্রতিষ্ঠানের (ফ্র্যাঞ্চাইজার) নাম, ব্র্যান্ড ও ব্যবসায়িক মডেল ব্যবহার করে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান (ফ্র্যাঞ্চাইজি) ব্যবসা পরিচালনা করে।

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
ভুয়া ফটোকার্ডের ফাঁদে সাধারণ মানুষ থেকে রাজনীতিক: সমাধান কোথায়?
নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: মন্ত্রী
৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
সর্বশেষ খবর
‘পূজার ছুটিতে সৈকতে ভিড়, ফাঁকা রিসোর্ট’ আগুনের ঘটনায় কতটা প্রভাব পড়েছে কক্সবাজারের পর্যটনে?
‘পূজার ছুটিতে সৈকতে ভিড়, ফাঁকা রিসোর্ট’ আগুনের ঘটনায় কতটা প্রভাব পড়েছে কক্সবাজারের পর্যটনে?
পদ্মা ব্যারাজ থেকে আন্তর্জাতিক বিমানবন্দর, প্রধানমন্ত্রীর কাছে যত প্রত্যাশা রাজশাহীবাসীর
পদ্মা ব্যারাজ থেকে আন্তর্জাতিক বিমানবন্দর, প্রধানমন্ত্রীর কাছে যত প্রত্যাশা রাজশাহীবাসীর
ঘরহারা দুই শতাধিক পরিবার
ঘরহারা দুই শতাধিক পরিবার
বাংলাদেশ দলে খেলে ‘হতাশ’ হামজা, ডুলি কী বলছেন?
বাংলাদেশ দলে খেলে ‘হতাশ’ হামজা, ডুলি কী বলছেন?
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক