বাংলাদেশ দলে খেলে ‘হতাশ’ হামজা, ডুলি কী বলছেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৬, ১০:০০ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১০:০০

ইংলিশ লিগ থেকে সরাসরি বাংলাদেশের জাতীয় দলে। মাঠে নামলেই কখনও রক্ষণ সামলাচ্ছেন, কখনও মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ নিচ্ছেন, আবার কখনও আক্রমণেও হয়ে উঠছেন ভরসার নাম। কিন্তু সতীর্থদের সঙ্গে সেই বোঝাপড়ার অভাবই কি হতাশ করছে হামজা দেওয়ান চৌধুরীকে? বাংলাদেশের কোচ থমাস ডুলির কথায়, হতাশ হামজা, হতাশ তিনিও। কারণ, যে ধরনের ফুটবল খেলতে চান তারা, তার জন্য প্রয়োজনীয় মান ও ফুটবলীয় বুদ্ধিমত্তার ঘাটতি রয়েছে দলের অনেক খেলোয়াড়ের মধ্যে।

বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ১৩ ম্যাচে চার গোল করেছেন ২৯ বছর বয়সী হামজা। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও দলের প্রয়োজনে তাকে প্রায়ই বিভিন্ন পজিশনে দায়িত্ব সামলাতে হয়। তবে মাঠে তার ভাবনা ও সতীর্থদের বোঝাপড়ার মধ্যে ব্যবধান থাকায় অনেক সময় তৈরি হয় না কাঙ্ক্ষিত আক্রমণ। ম্যাচ শেষে হামজার হতাশ মুখও যেন সেই বাস্তবতারই প্রতিচ্ছবি।

বাংলা ট্রিবিউনকে ডুলি বলেছেন, ‘ম্যাচে সব চাপ একসময় হামজাকে সামলাতে হয়, ঠিক তা নয়। তবে তার সমর্থন প্রয়োজন। হ্যাঁ, সে হতাশ, আমিও। আর এর পেছনে একটা কারণ আছে।’

সেই কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশের কোচের কথায় উঠে এসেছে খেলোয়াড়দের মান ও মাঠের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার প্রসঙ্গ। তার মতে, হামজা যে ধরনের পাস দেন বা ফাঁকা জায়গায় দৌড় দেন, সতীর্থদের অনেকে তা বুঝতে পারেন না।

ডুলি বলেছেন, ‘আমাদের মানসম্পন্ন খেলোয়াড় দরকার। কারণ, আমরা হামজাসহ যেভাবে ফুটবল খেলতে চাই, তা নিয়ে কথা বলেছি। হামজা সতীর্থকে দেখে এবং বল পাস করে, কিন্তু অন্য খেলোয়াড় সেটা দেখেও না, বোঝেও না। তাই বলের দিকে দৌড়ও দেয় না। এটা সম্পূর্ণ ফুটবলীয় বুদ্ধিমত্তার বিষয়। কিংবা হামজা হয়তো ফাঁকা জায়গায় দৌড়ে যাচ্ছে, সে পুরোপুরি খালি, কিন্তু বল পাচ্ছে না, কারণ তার সতীর্থ তাকে দেখতেই পাচ্ছে না।’

কেন সতীর্থরা হামজার অবস্থান বা পাসের ইঙ্গিত বুঝতে পারেন না, তার ব্যাখ্যাও দিয়েছেন ৬৫ বছর বয়সী কোচ। তার মতে, মাঠে চারপাশ পর্যবেক্ষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস ও ফুটবলীয় জ্ঞানের অভাবই বড় সমস্যা।

ডুলির ভাষায়, ‘কারণ তারা মাঠ স্ক্যান করতে পারে না, তাদের সেই ফুটবলীয় জ্ঞানটাই নেই। একজন পেশাদার খেলোয়াড় এবং একজন অপেশাদার খেলোয়াড়ের মধ্যে মূল পার্থক্যটাই ঠিক এই জায়গায়।’

ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ। দুই দলের পারফরম্যান্সের ব্যবধান বোঝাতে গিয়ে খেলোয়াড়দের আয়ের প্রসঙ্গও তুলেছেন ডুলি। তার মতে, আর্থিক ও পেশাদার কাঠামোর পার্থক্যও মাঠের মানে প্রভাব ফেলে।

ডুলি বলেন, ‘একটা কারণ তো নিশ্চয়ই আছে যে কেন বেশিরভাগ ইন্দোনেশিয়ান খেলোয়াড় বছরে ১ থেকে ৩ মিলিয়ন ডলার আয় করে, আর আমাদের খেলোয়াড়রা আয় করে শূন্য থেকে ৪০ হাজার ডলারের মধ্যে। হ্যাঁ, এখানেই মানের গুরুত্ব রয়েছে।’

বাংলাদেশের ফুটবলারদের অনেকেই প্রতিষ্ঠিত একাডেমি থেকে উঠে আসেননি। নিজেদের চেষ্টায় এগিয়ে এসে জাতীয় দলে খেলছেন তারা। এই বাস্তবতায় শুধু জাতীয় দলের খেলোয়াড় বা কোচকে দোষারোপ না করে তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে জোর দেওয়ার আহ্বান ডুলির।

ইন্দোনেশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘সমস্যাটা এখানেই। আমরা যখন ইন্দোনেশিয়ায় খেললাম এবং দল দুটির মধ্যে এত বিশাল পার্থক্য দেখা গেলো, যেখানে ফাইনালে উঠতে হলে অন্তত ১০ গোল দেওয়া দরকার ছিল আর ফলের পর সবাই হতাশ হলো, তখন আপনারা এসব কথা কেন লেখেন না? খেলোয়াড় বা কোচদের দোষ না দিয়ে, তাদের তো উচিত একদম তৃণমূল থেকে আরও ভালো ফুটবল উন্নয়নের কাজ শুরু করা।’

এদিকে, সামনে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে ২৮ জনের প্রাথমিক তালিকা জমা দিয়েছেন ডুলি। আগামী ২৫ অক্টোবর থেকে মাঠে অনুশীলন শুরু করার অপেক্ষায় আছেন তিনি।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
এএফসি চ্যালেঞ্জ লিগে ফর্টিসের সামনে আজ কুয়েতের কাদসিয়া
হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ
লাল কার্ড দেখলেন হামজা চৌধুরী
সর্বশেষ খবর
পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স, ম্যাক্রোঁ কোথায়?
বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স, ম্যাক্রোঁ কোথায়?
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান, চাপ বাড়ছে এটিএম বুথে
আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান, চাপ বাড়ছে এটিএম বুথে
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক