রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে সম্পৃক্ত হওয়ার আহ্বান বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুন ২০২৬, ২১:৩৩আপডেট : ০৯ জুন ২০২৬, ২১:৩৩

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের সফল প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ানকে আরও সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেছেন, এ প্রক্রিয়ায় আঞ্চলিক জোটটির সক্রিয় ভূমিকা আরও জোরদার করা জরুরি। মঙ্গলবার (৯ জুন) ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরামের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র সচিব অভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই বহুপাক্ষিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা এই অঞ্চলের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠছে।

এর আগে পররাষ্ট্র সচিব ফিলিপাইনের আন্ডার সেক্রেটারি এবং আসিয়ানের ডেপুটি সেক্রেটারি জেনারেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ওই বৈঠকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অংশীদারত্বের প্রস্তাব নিয়েও আলোচনা হয়।

/এসও/এম/
সম্পর্কিত
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের 
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের 
বক্স অফিসে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’, প্রিভিউতেই আয় ৪.৭ মিলিয়ন ডলার
বক্স অফিসে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’, প্রিভিউতেই আয় ৪.৭ মিলিয়ন ডলার
বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ
বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ
ব্রিকসে হাত ধরাধরি করে মোদি-পুতিন-শির ঐক্যের বার্তা
ব্রিকসে হাত ধরাধরি করে মোদি-পুতিন-শির ঐক্যের বার্তা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন