আ.লীগের লোকেরা আপনাদের সম্পদ ছিনিয়ে নিয়েছিল: হিন্দুদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ অক্টোবর ২০২৬, ২২:১৪ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ২২:২২

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আপনারা কারও ভোটব্যাংক হবেন না। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশের স্বাধীনতা, সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার অন্য সব নাগরিকের মতো আপনাদেরও রয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান, উপাসনা ও সংস্কৃতি পালনে সবার সমান অধিকার।’

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের জেএম সেন হল প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ফরিদপুরে আপনাদের সম্পত্তি ছিনিয়ে নিয়েছে, তারা ছিল আওয়ামী লীগের লোক। যারা জগদ্বীশকে রক্তাক্ত করে কুপিয়ে হত্যা করেছে, তারা ছিল তাদের লোক। নিজের পরিচয় দিয়েও তিনি রক্ষায় পাননি।’

তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সম্পত্তি দখল ও নানা ধরনের নির্যাতনের ঘটনা ঘটেছে। তৎকালীন সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে এসব বিষয়ে অভিযোগ জানানো হলেও ভুক্তভোগীরা যথাযথ প্রতিকার পাননি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ধর্মের ভিত্তিতে কোনও বৈষম্য নয়, বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।’

মন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে কোনও বৈষম্য থাকবে না। শহীদ মুক্তিযোদ্ধারাও এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে ধর্মীয় সম্প্রীতি থাকবে।’

তিনি বলেন, ‘২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানেও সব ধর্মের মানুষ রক্ত দিয়েছেন। সেই অভ্যুত্থানের পর বাংলাদেশে বৈষম্যহীন সংস্কৃতি প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সংস্কৃতির নেতৃত্ব দিচ্ছেন। ধর্মের ভিত্তিতে রাজনীতি বা কাউকে ভোটব্যাংক হিসেবে বিবেচনা করার রাজনীতিতে সরকার বিশ্বাস করে না।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল ও নির্যাতনের ঘটনাগুলোর বিচার এবং বেদখল সম্পত্তি উদ্ধারে সরকার কাজ করবে। দখল হয়ে থাকা সম্পত্তি উদ্ধারে সরকার উদ্যোগ নেবে। এ বিষয়ে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানাই। কোনোপক্ষের হুমকি বা বিভাজনের চেষ্টা দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ফানুস ওড়ানোয় বিশেষ নজরদারি, বৌদ্ধদের দুই উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন