অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, জায়গা পেলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৬, ২১:১৪আপডেট : ১৪ জুন ২০২৬, ২১:১৪

অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান। ত্রয়োদশ সংসদের বয়োজেষ্ঠ্য ৯০ বছর বয়সী মুশফিকুর রহমান।

রবিবার (১৪ জুন) সংসদের স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকে কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠভোটে পাস হয়। দুটি কমিটিই ১০ সদস্যের। জামায়াত ইসলামীর দুজন এবং এনসিপির একজন করে এমপিকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি

কমিটির অন্য সদস্যরা হলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বরগুনা-২ আসনের নূরুল ইসলাম, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, চাঁদপুর-২ আসনের ড. মো. জালাল উদ্দিন, মানিকগঞ্জ-১ আসনের মইনুল ইসলাম খান, লক্ষীপুর-১ আসনের শাহাদাত হোসেন। জামায়াত থেকে সদস্য হয়েছেন ঢাকা-১২ আসনের সাইফুল আলম খান মিলন ও ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবদিন। এনসিপি থেকে সদস্য হয়েছেন কুমিল্লা-৪ আসনের আবুল হাসনাত। 

আইন মন্ত্রণালয়ের কমিটি

কমিটির সদস্যরা হলেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, নোয়াখালী-১ আসনের মাহবুব উদ্দিন খোকন, পঞ্চগড়-১ আসনের নওশাদ জমির, সংরক্ষিত নারী আসনের শাকিলা ফারজানা, দিনাজপুর-১ আসনের মঞ্জুরুল ইসলাম, লালমনিরহাট-১ আসনের হাসান রাজীব প্রধান। জামায়াত থেকে সদস্য হয়েছেন পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন ও নীলফামারী-২ আসনের আল ফারুক আবদুল লতিফ। এনসিপির থেকে সদস্য হয়েছেন রংপুর-৪ আসনের আখতার হোসেন। 

গত বুধবার পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি গঠন করা হয়। সংসদীয় এবং মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সংখ্যা ৫০টি। রবিবার পর্যন্ত আটটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আরও দুটো বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
ঋণের উল্লম্ফন, সুদের ফাঁদে বাজেট
সম্পূরক বাজেট আলোচনায় সংসদে চানাচুরের পুষ্টিগুণ
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
আর্জেন্টিনা দলে নতুন ‘সমস্যা’
আর্জেন্টিনা দলে নতুন ‘সমস্যা’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
আতঙ্কে ইসলামী ব্যাংক থেকে প্রতিদিন প্রায় ১২০০ কোটি টাকা তুলে নিচ্ছেন গ্রাহকরা
আতঙ্কে ইসলামী ব্যাংক থেকে প্রতিদিন প্রায় ১২০০ কোটি টাকা তুলে নিচ্ছেন গ্রাহকরা
আশ্রয়ণের ঘর ক্ষতিগ্রস্ত, ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা যাচ্ছে
আশ্রয়ণের ঘর ক্ষতিগ্রস্ত, ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা যাচ্ছে
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর