সম্পূরক বাজেট আলোচনায় সংসদে চানাচুরের পুষ্টিগুণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৬, ২১:২৯আপডেট : ১৪ জুন ২০২৬, ২১:২৯

বিরোধী দলের ছায়া বাজেটকে কটাক্ষ করে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার সংসদে চানাচুরের পুষ্টিগুণ তুলে ধরেছেন জাতীয় সংসদের সম্পূরক বাজেট আলোচনায়।

রবিবার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিন ২০২৫-২৬ অর্থ বছরের সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি চানাচুরের পুষ্টিগুণ বর্ণনা করেন।

উজিরে খামাখা

সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলকে কটাক্ষ করে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার বলেন, উজিরে খামখা একজন ছিলেন, তার সঙ্গে টকশো করতে গিয়ে শুনলাম ৮ লাখ ৮২ হাজার কোটি টাকার ছায়া বাজেট করেছেন। তারা বলছিলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা এত বাজেট হয়ে গেলো, ৫ লাখ কোটি টাকা ছিল আসলে বাস্তবিক বাজেট। আমি প্রশ্ন করলাম যে, ৫ লাখ কোটি টাকা বাস্তবিক হয়ে থাকে তাহলে আপনি মিস্টার খামখা ৮ লাখ ৩২ হাজার কেন করলেন? আপনি ৫ লাখ করলেই পারতেন। ছায়া বাজেটটা কীভাবে প্রণয়ন করবেন একটু যদি দিতেন তাহলে বোঝা যেতো আর কী অবস্থা।

চানচুরের পুষ্টিগুণ

বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে মোহাম্মদ শামীম কায়সার বলেন, বাজেটে চানাচুরের পুষ্টিগুণ জানা সম্পর্কে একটা কমিটি যদি করার জন্য বরাদ্দ রাখা হতো তাহলে খুব ভালো হতো। চানাচুরের ডিব্বা না চানাচুরের পুষ্টিগুণ। আমি দেখলাম যে, নরমাল গুণ যদি আমরা একটু সার্চ করে থাকি তাহলেই পেয়ে যাচ্ছি চানাচুরের কিছু পুষ্টিগুণ আছে। যে কেউ খুঁজলে পাবেন, ক্যালরি প্রায় ৫০০ থেকে ৫৫০ কিলোক্যালরি, ফ্যাট আছে ৩৫ গ্রাম প্রোটিন ১০ গ্রাম ফাইবার ৫ গ্রাম। সোডিয়াম ৮০০ মিলিগ্রাম প্রতি ১০০ গ্রাম চানাচুরের মধ্যে। মাননীয় স্পিকার কেন বলছি জানেন? এই বাজেটটা রেখে চানাচুরের মতো খেতে ভালো লাগে কোনও পুষ্টিগুণ নাই। তো বিষয়টা আসলে এরকম নয়। তাদের কথা অনুযায়ী গোবিন্দগঞ্জ আসনের রাজনীতি কঠিন করে দিচ্ছি।

সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার বলেন, যেটা না বললেই নয়, দেখুন জিয়াউর রহমান সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরবর্তী সময়ে রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে যাবেন এটা বলেছেন এবং করেছেন। বীরদর্পে ছুটে চলেছেন তরুণ যুবসমাজকে নিয়ে খাল খনন থেকে শুরু করে অন্যান্য সমস্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য কানাচে কানাচে ছুটে বেড়িয়েছেন তেমনইভাবে আমিও প্রধানমন্ত্রীর এই ছুটে বেড়ানো আমাদের সঙ্গে নিয়ে এই কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে আমি আজ সব সংসদ সদস্যের জন্য একটা বিষয় একটু কঠিন করে দিচ্ছি, আমাদের গাইবান্ধাচার গোবিন্দগঞ্জ আসনে। আমরা একটা ভলান্টারি বাজেট দিচ্ছি স্বেচ্ছাশ্রমের বাজেট দিচ্ছি, এই বাজেটের সঙ্গে দুইটা খাল খনন প্রকল্প হয়েছে সফলভাবে চলছে এই দুইটা খাল খনন প্রকল্প শেষ হওয়ার পরে আমাদের গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সব নেতারা এবং নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমরা প্রায় এক কিলোমিটার একটা দীর্ঘকাল কোনও বরাদ্দ না নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা সেটা বাস্তবায়ন করবো। পরবর্তী সময়ে উই উইল উই দ্য পিপল অব গোবিন্দগঞ্জ উইল ডেফিনেটলি মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। এভাবে একটা স্বেচ্ছাসেবী বাজেট দেবো, বাস্তবায়ন করে আবারও একদিন কথা বলবো।

বক্তব্যের সব শেষে এই সংসদ সদস্য বলেন, একদম বিদায় বেলায় শুধু এতটুকুই বলতে চাই, দেখুন আমরা যেভাবে সম্প্রীতি নিয়ে এই সংসদটা শুরু করেছি সবাই তাকিয়ে আছে, জুলাই অবশ্যই আমাদের চেতনা, তবে জুলাইকে আমরা বিক্রি হতে দেবো না ইনশাল্লাহ।

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) রাতে জাতীয় সংসদ থেকে বেরিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের কাছে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই বাজেট অনেকটা চানাচুরের মতো, খেতে ভালো লাগবে, দেখতে সুন্দর, কিন্তু এটার কোনও পুষ্টিগুণ নেই।’

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
ছেলে নেই, মেয়েকে সম্পত্তি দান নিয়ে নতুন আইনে কী আছে
সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশীদারত্ব কেমন হলো, জবাবদিহি কতটা হবে
সংসদে গালিগালাজ-অসংসদীয় ভাষা ব্যবহার করলে প্রতিকার কী
সর্বশেষ খবর
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত