দিল্লিতে প্রবেশে বাধা: ঢাকায় ফিরে কিছু না বলেই বিমানবন্দর ত্যাগ করলেন তথ্য উপদেষ্টা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৬, ১১:৪৩আপডেট : ১৫ জুন ২০২৬, ১২:৩৫

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত অনুষ্ঠান ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনে (আইওআরএ) অংশ নিতে ভারতের রাজধানী দিল্লিতে বিমানবন্দরে হেনস্তার শিকার হন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। পরে দেশটির ইমিগ্রেশন থেকে প্রবেশের আমন্ত্রণ জানালেও তিনি আর না গিয়ে দেশে ফিরে এসেছেন। আজ সোমবার (১৫ জুন) সকালে ঢাকায় পৌঁছে সোয়া ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি।

ভারতের দিল্লি বিমানবন্দরের ঘটনায় বক্তব্য জানতে আজ সোমবার (১৫ মে) সকাল থেকে সাংবাদিকরা বিমানবন্দরের ভিআইপি গেটে অপেক্ষা করতে থাকে। কিন্তু তিনি এসময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। 

রবিবার (১৪ জুন) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে হেনস্তার শিকার হন জাহেদ উর রহমান। এদিন কিছু গণমাধ্যমে তার আটক হওয়ার খবর আসে। কিন্তু তিনি আটক হননি। হয়রানির কারণে তিনি প্রবেশ না করে দেশে ফেরত এসেছেন।  

সরকারের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং দিল্লীতে কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশনে সাধারণ পাসপোর্টেই প্রবেশ করতে গিয়েছিলেন তথ্য উপদেষ্টা। কূটনৈতিক পাসপোর্ট নেওয়ার সুযোগ থাকলেও তিনি নেননি। ভারতে প্রবেশের তালিকায় তার পাসপোর্ট রেস্ট্রিক্টেড করা আছে। যার কারণে প্রবেশের সময় উপদেষ্টাকে আটকে দেওয়া হয়।

জানা গেছে, ইমিগ্রেশনে দীর্ঘ সময় ড. জাহেদকে বসিয়ে রেখে নানা বিষয়ে জেরা করা হয়। এক পর্যায়ে বিরক্ত হয়ে তিনি পাসপোর্ট ফেরত চান। কিন্তু হেনস্তার শিকার হওয়াতে উপদেষ্টা জাহেদ দিল্লিতে প্রবেশ করেননি। তিনি দেশে ফেরত এসেছেন। এই ঘটনায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাও দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অবস্থান করেন। পরে ইমিগ্রেশন থেকে অনুরোধ করা হলেও তিনি ফেরত চলে আসেন।   

/আইএ/ইউএস/
সম্পর্কিত
ব্রিকসকে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে ১০ প্রস্তাব তৈরির আহ্বান মোদির
মোদি-শির দ্বিপক্ষীয় বৈঠক: ‘একে অন্যের শক্তি থেকে শিখতে পারে ভারত-চীন’
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের 
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত