প্রধানমন্ত্রীর বেইজিং সফরের আগেই দৃশ্যমান হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৬, ১৪:৫৩আপডেট : ১৬ জুন ২০২৬, ১৪:৫৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বেইজিং সফরের আগেই দৃশ্যমান হতে পারে দীর্ঘ এক দশক ধরে ঝুলে থাকা চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলমান জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত প্রকল্প প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রেস উইং।

প্রেস উইং আরও জানায়, চট্টগ্রামের আনোয়ারায় ৭৮৩ একর জমির ওপর এই জোন তৈরি করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৮৯ কোটি টাকা। এর মধ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকা ঋণ দেবে চীন। আর আগামী ৫ বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। 

প্রকল্পটির সমীক্ষা ও ডেভেলপার হিসেবে মনোনীত হয়েছে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশ সিআরবিসি।

সূত্র জানায়, দেশে চীনা বিনিয়োগের পরিধি বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে সরকার। এটি বাস্তবায়ন হলে ৫০ কোটি ডলারের বিনিয়োগ আসবে এবং ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে। এছাড়া প্রকল্পের আওতায় গ্যাস-বিদ্যুৎ সংযোগ, সড়ক ও সেতুসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হবে। পাশাপাশি, ১২শ মিটার দীর্ঘ জেটি, পানি সংরক্ষণাগার ও ট্রিটমেন্ট প্লান্ট থাকবে বলেও জানান তারা।

একনেক সভার এজেন্ডায় পানিসম্পদ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পও রয়েছে। পাশাপাশি দেশের ১০০টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের সংশোধিত প্রকল্প প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
এগিয়ে থেকেও চীনের কাছে হার বাংলাদেশের
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?