সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৬, ০১:৪১আপডেট : ১৭ জুন ২০২৬, ০১:৪৮

বাজেট আলোচনায় সংসদে বাংলা ও ইংরেজি মিশিয়ে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য জেবা আমিন খানের ওই বক্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে হাস্যরসও দেখা গেছে।

মঙ্গলবার (১৬ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। এক পর্যায়ে ভাঙাচোরা সড়ক নিয়ে বিরোধী দলের এক সদস্যের বক্তব্যের জবাব দিতে গিয়ে জেবা আমিন খান বলেন, ‘সিক্সটিন হানড্রেড মাইল অব কাঁচা রাস্তা। দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। দিস ইজ ডিউ টু দুর্নীতি, দ্যাট ইউ হ্যাভ সিন ফ্রম দ্য প্রিভিয়াস রিজিম।’

প্রায় ১১ মিনিটের বক্তব্যে তিনি বারবার বাংলা ও ইংরেজি ভাষা মিশিয়ে কথা বলেন। এ সময় তিনি আগের সরকারের সমালোচনা করে বলেন, তারা দেশের সম্পদ লুট করেছে এবং বড় বড় উন্নয়ন প্রকল্প করলেও সাধারণ মানুষের উন্নয়নে কাজ করেনি। ফলে এখনও অনেক এলাকায় কাঁচা রাস্তা রয়ে গেছে।

জেবা আমিন আরও বলেন, বর্তমান সরকার মাত্র অল্প সময় দায়িত্বে আছে, তাই তাদের কাজের জন্য সময় দেওয়া উচিত। একই সঙ্গে তিনি দাবি করেন, সরকার ও অর্থমন্ত্রী উত্তরাঞ্চলকে কৃষি হাব হিসেবে ঘোষণা করেছেন, যা বিরোধী দলের সদস্যরা প্রশংসা করতে পারতেন।

বক্তৃতার এক পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে বক্তব্য সংক্ষিপ্ত করার অনুরোধ জানান। তিনি বলেন, জেবা আমিনকে যে সময় দেওয়া হয়েছিল, তা ইতোমধ্যে অতিক্রম হয়েছে।

তবে জেবা আমিন বলেন, ‘এক মিনিটে বলা হবে না আমার, অনেক কিছু আছে।’ তিনি আরও বক্তব্য দেওয়ার সুযোগ চান এবং বলেন, তার কথা এখনও শেষ হয়নি।

পরে স্পিকার তাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করার আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যতে আরও অনেক সুযোগ পাবেন এবং বক্তব্য দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে।

সংসদে তার এই ইংরেজি-বাংলা মিশ্রিত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা ধরনের মন্তব্য ও আলোচনা শুরু হয়।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
ছেলে নেই, মেয়েকে সম্পত্তি দান নিয়ে নতুন আইনে কী আছে
সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশীদারত্ব কেমন হলো, জবাবদিহি কতটা হবে
সংসদে গালিগালাজ-অসংসদীয় ভাষা ব্যবহার করলে প্রতিকার কী
সর্বশেষ খবর
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন