‘সাহস, দক্ষতা ও প্রযুক্তিতে এসএসএফের পিছিয়ে থাকার সুযোগ নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ জুন ২০২৬, ১৫:১৫ আপডেট : ১৮ জুন ২০২৬, ১৫:১৯

‘সাহস, দক্ষতা, কৌশল ও সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে এসএসএফের পিছিয়ে থাকার সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিবর্তিত নিরাপত্তা বাস্তবতায় বাহিনীটিকে আরও কর্মদক্ষ করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এসএসএফের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) একটি বিশেষায়িত বাহিনী। এসএসএফ প্রতিষ্ঠার সময়ের সঙ্গে বর্তমান সময়ের বাস্তবতায় ব্যাপক পরিবর্তন এসেছে। আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি, ভূরাজনৈতিক বাস্তবতা এবং তথ্যপ্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত রাখতে হবে।

এসএসএফের নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জের উদ্বোধনী মহড়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ স্থাপনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপত্তা কৌশল প্রণয়ন এবং সদস্যদের দক্ষতা বাড়াতে ফায়ারিং রেঞ্জের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, সরকারপ্রধান হিসেবে তিনি প্রতিনিয়ত এসএসএফের কার্যক্রম প্রত্যক্ষ করছেন। তবে বাহিনীটির সঙ্গে তার পরিচয় নতুন নয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দায়িত্ব পালনকাল থেকেই তিনি এসএসএফের কার্যক্রমের সঙ্গে পরিচিত।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের পর রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী সরকারপ্রধান হিসেবে এসএসএফ তার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে। জনগণের দুর্ভোগ কমাতে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তিনি তার গাড়িবহরের আকার সীমিত করেছেন। ফলে সদস্যসংখ্যা বৃদ্ধির পরিবর্তে এসএসএফকে দক্ষতা ও নিরাপত্তা কৌশলের ওপর আরও বেশি গুরুত্ব দিতে হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তবে দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষ যেন কোনও ধরনের দুর্ভোগ বা দুর্ব্যবহারের শিকার না হন, সেদিকেও বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

তিনি দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও এসএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমকে/এমএএল/
সম্পর্কিত
বিদেশ সফরে দেশ নির্বাচনে কী প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী 
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যায় সাবেক ওসি ও এসআই গ্রেফতার
‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যায় সাবেক ওসি ও এসআই গ্রেফতার
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু