সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে জানিয়ে নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২৬, ১৮:০৯আপডেট : ২২ জুন ২০২৬, ১৮:০৯

সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে বলে উল্লেখ করে সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিশ করেছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ। বিষয়টি সংসদ অধিবেশনে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এই বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহেরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 

সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনের শুরুতে স্পিকার নোটিশের এই বিষয়টি উপস্থাপন করেন। 

স্পিকার বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে অর্থাৎ চলতি অধিবেশনে আজ পর্যন্ত মোট ছয়টি বিশেষ অধিকার প্রশ্নের নোটিশ পাওয়া গিয়েছে। এর মধ্যে চারটি নোটিশের সিদ্ধান্ত আমি সংসদকে অবহিত করেছি। বাকি দুটি নোটিশের সিদ্ধান্ত আজ সংসদকে অবহিত করবো।” 

শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ নোটিশের কথা উল্লেখ করে বলেন, “তার নোটিশে সংসদ ভবন সংস্কার সম্পর্কে উল্লেখ করেছেন— সংসদ ভবনের অবকাঠামোগত নিরাপত্তা ও কার্যকারিতা সংক্রান্ত একটি জরুরি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণের জন্য বিশেষ অধিকার প্রশ্ন উত্থাপন করছি। সম্প্রতি জাতীয় সংসদের ভবনের বিভিন্ন স্থানে ফাটল নজরে পড়েছে। বিধায় ছাদ ও অন্যান্য অংশ দিয়ে বৃষ্টির পানি চুয়ে পড়া এবং সংশ্লিষ্ট অবকাঠামোত ত্রুটির বিষয়টি দৃষ্টিগোচর করা হয়েছে। জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান এবং এর মর্যাদা নিরাপত্তা ও কার্যকারিতা অক্ষুণ্ণ রাখা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্যের নোটিশটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহেরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সদস্যের নোটিশটি সংসদ সচিবালয় সংক্রান্ত বিধায় কার্যপ্রণালী বিধির ৫৪(৩) বিধি অনুযায়ী মাননীয় সদস্যের নোটিশটি বিশেষ অধিকার ক্ষুণ্ণের প্রশ্ন হিসেবে গ্রহণ করা গেলো না বলে দুঃখিত।” 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত কত, জানালেন মন্ত্রী   
মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে সংসদে ক্ষোভ, সব কথা অর্থমন্ত্রীই বলবেন সাফাই চিফ হুইপের
স্বাধীনতাবিরোধীদের রাজনীতি নিষিদ্ধের দাবি সংসদে 
সর্বশেষ খবর
ফরিদপুরে সেনাবাহিনীর টহল শুরু, মাঠে থাকবে এক সপ্তাহ
ফরিদপুরে সেনাবাহিনীর টহল শুরু, মাঠে থাকবে এক সপ্তাহ
উপজেলা ছাত্রদলের সভাপতি কারাগারে
উপজেলা ছাত্রদলের সভাপতি কারাগারে
দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত কত, জানালেন মন্ত্রী   
দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত কত, জানালেন মন্ত্রী   
অর্থমন্ত্রীর সতর্কবার্তা: অর্থনীতি-পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে লাগবে দুই বছর
অর্থমন্ত্রীর সতর্কবার্তা: অর্থনীতি-পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে লাগবে দুই বছর
সর্বাধিক পঠিত
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি