‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে না’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২৬, ১৮:২৫আপডেট : ২২ জুন ২০২৬, ১৮:৫১

স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে কিন্তু প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্কের ডিভোর্স হতে পারে না বলে মন্তব্য করেছেন বগুড়া-৫ আসনের বিএনপি-দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ। 

সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। 

ভারতের সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরে জিএম সিরাজ বলেন, “আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্কও ক্ষণস্থায়ী হতে পারে, স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে। কিন্তু ভারত-বাংলাদেশ আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর সম্পর্কের ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না—না ভারত পারবে, না বাংলাদেশ পারবে।” 

তিনি আরও বলেন, “ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমি একটু সময় নেবো। সেটা হলো যে আমরা সবাই চাই ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনকভাবে আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখি। কারণ আমি বিশ্বাস করি যে—ভারত আমাদের প্রতিবেশী। আমাদের বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক যেন ক্ষণস্থায়ী না হয়।” 

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রসঙ্গে বিএনপির এমপি বলেন, “আমরা দেখলাম যে দেশে ভারতের নতুন হাইকমিশনার আসলেন। তিনি এসে বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব নিয়ে কাব্যিক ভাষায় কথা বলেছেন। ত্রিবেদী বললেন, ‘আমরা একই আকাশ, একই বাতাসের নিচে আছি। আমাদের বন্ধুত্ব প্রয়োজন।’ কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড়। ভারত-বিরোধী (বক্তব্য) বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে বা ইলেকট্রনিক মিডিয়াতে দেখলাম। কিন্তু কেন? এই কেন প্রশ্নটা জানতে (হবে)।” 

ভারতের পুশইন প্রসঙ্গে জিএম সিরাজ বলেন, “আমরা জানতে চাই যে আজকে ‘পুশইন’— ভারতের ভাষায় ‘পুশব্যাক’ হচ্ছে। এটা বন্ধ হতে হবে। আমরা বলতে চাই—আসুন, মানুষের হৃদয় জয় করুন। ভারতের, ভারতবাসী এবং বাংলাদেশের মানুষের হৃদয়ের সঙ্গে হৃদয়ের সম্পর্ক স্থাপন করি। আমরা চাই ভারত-বিরোধিতা অথবা বাংলাদেশ-বিরোধিতা এগুলো না হোক। আমরা কি চাই? আমরা শান্তিপূর্ণ অবস্থান করতে চাই। সেক্ষেত্রে আমার সবিনয় অনুরোধ ভারতের বর্তমান সরকারের প্রতি, আপনারা দয়া করে ‘পুশইন’ বন্ধ করুন। একই সঙ্গে পুশইনের চেয়েও আরেকটি বড় মারাত্মক ব্যাধি—মাদক আমাদের ছেয়ে ফেলেছে। এই সর্বগ্রাসী মাদক আমাদের যুবক সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়, সব শ্রেণিকে নষ্ট করে ফেলছে। 

/এসএমএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত কত, জানালেন মন্ত্রী   
মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে সংসদে ক্ষোভ, সব কথা অর্থমন্ত্রীই বলবেন সাফাই চিফ হুইপের
স্বাধীনতাবিরোধীদের রাজনীতি নিষিদ্ধের দাবি সংসদে 
সর্বশেষ খবর
ধানমন্ডিতে আ. লীগ ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেফতার 
ধানমন্ডিতে আ. লীগ ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেফতার 
‘অপসারিত’ মমতা, নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি বিদ্রোহীদের
‘অপসারিত’ মমতা, নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি বিদ্রোহীদের
‘ট্রাম্প’-খ্যাত চিড়িয়াখানার সাদা মহিষটি বিএলআরআই’র কাছে হস্তান্তর 
‘ট্রাম্প’-খ্যাত চিড়িয়াখানার সাদা মহিষটি বিএলআরআই’র কাছে হস্তান্তর 
ফরিদপুরে সেনাবাহিনীর টহল শুরু, মাঠে থাকবে এক সপ্তাহ
ফরিদপুরে সেনাবাহিনীর টহল শুরু, মাঠে থাকবে এক সপ্তাহ
সর্বাধিক পঠিত
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি