যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ জুন ২০২৬, ১৯:০২আপডেট : ২৩ জুন ২০২৬, ১৯:০২

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরোতী নিয়ে চলমান আলোচনার সফলতা কামনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, এ সংলাপ অঞ্চলজুড়ে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

মঙ্গলবার (২৩ জুন) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি। এ সময় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এই সফলতা কামনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এ সময় মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে চলমান আলোচনার সফলতা কামনা করেন প্রতিমন্ত্রী।

সাক্ষা‌তে বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

/এসও/এমএএল/
সম্পর্কিত
বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আশাবাদ সুইজারল্যান্ডের
চুক্তি না মানলে যা করার প্রয়োজন তাই করবো: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান যুদ্ধের ব্যয় মেটাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন
সর্বশেষ খবর
ছত্তিশগড়ে মিললো ১.২২ ক্যারেটের পাঁচটি হীরা
ছত্তিশগড়ে মিললো ১.২২ ক্যারেটের পাঁচটি হীরা
বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
চীনের সঙ্গে হবে ১৭ সমঝোতা চুক্তি, আলোচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’
চীনের সঙ্গে হবে ১৭ সমঝোতা চুক্তি, আলোচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’
ডেঙ্গু প্রতিরোধে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন
ডেঙ্গু প্রতিরোধে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন
সর্বাধিক পঠিত
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন