সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে না: মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ জুন ২০২৬, ২০:১৫আপডেট : ২৩ জুন ২০২৬, ২০:৫২

মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রক্রিয়ায় সিন্ডিকেট থাকবে না—এ বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া একমত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সিন্ডিকেটের মাধ্যমে কোনোভাবেই আর কর্মী পাঠানো হবে না।

মালয়েশিয়া সফর শেষে মঙ্গলবার (২৩ জুন) ঢাকায় নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, কর্মী পাঠানো নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে এবং স্বচ্ছ প্রক্রিয়া ও স্বল্প খরচে শ্রমিক পাঠানোর বিষয়ে সমঝোতা হয়েছে। তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আগামী জুলাইয়ে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর ঢাকা সফরে।

এদিকে, মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে দুই দিনের সফর শেষ হয়েছে। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন ব্যবসায়ী ও সরকারি পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রতিরক্ষা, জ্বালানি ও ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হওয়ার কথাও জানানো হয়।

/এসও/এম/
সম্পর্কিত
কিশোর কুমারের গান গেয়ে মোদির নৈশভোজ মাতালেন মালয়েশীয় প্রধানমন্ত্রী
কুয়ালালামপুরে প্রথমবার? যে ১০ জায়গা না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ
মালয়েশিয়ার নাইট মার্কেট: রাতের শহরে কেনাকাটা ও খাবারের স্বাদ
সর্বশেষ খবর
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়