জুলাই আন্দোলন সবার: ববি হাজ্জাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৬, ১৯:৪৪আপডেট : ২৮ জুন ২০২৬, ১৯:৪৪

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘ফ্যাসিস্টদের বাজেট’ হিসেবে অভিহিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, জুলাই আন্দোলন কারও একপক্ষের ছিল না, এটি ছিল আমাদের সবার। যারা ১৭ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে জেল-জুলুম সহ্য করে আজ এই সংসদে এসেছেন, তাদের দেওয়া প্রথম বাজেটকে এমন বিশেষণে বিশেষায়িত করা অত্যন্ত নিন্দনীয়।

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ববি হাজ্জাজ বলেন, গতকাল একজন সংসদ সদস্য এই বাজেটকে ‘ফ্যাসিস্টদের বাজেট’ বলেছেন। আমি এই শব্দচয়নের শক্ত বিরোধিতা করছি। আমরা যারা ১৭ বছর রাজপথে যুদ্ধ করেছি, যাদের নামে অসংখ্য মামলা ছিল, মাসের পর মাস জেল খেটেছি— তাদের এই সাহসী ও কনফিডেন্ট বাজেটকে ছোট করা সমীচীন নয়।

জুলাই আন্দোলনের প্রেক্ষাপট স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৪ জুলাই তৎকালীন সংসদ নেতা (বর্তমান প্রধানমন্ত্রী) তারেক রহমান এবং বর্তমান অর্থমন্ত্রীসহ আমরা একটি বৈঠকে বসেছিলাম। সেদিন সিদ্ধান্ত হয়েছিল যে, আমরা রাজপথে কোটাবিরোধী আন্দোলনকে সব ধরনের সহযোগিতা দেবো। তবে আমরা দলের নাম ব্যবহার করিনি, যাতে সরকারপক্ষ এটাকে দলীয়করণ করে দমিয়ে দেওয়ার সুযোগ না পায়। জুলাই আন্দোলনের স্পিরিটটা ছিল সম্মিলিত। এখানে হক নূর (নুরুল হক নূর) আছেন, সাকি (জোনায়েদ সাকি) আছেন— আমরা সবাই একসঙ্গে রাজপথে ছিলাম। সেই স্পিরিট আমাদের এই মহান সংসদেও ধরে রাখতে হবে।

তিনি বলেন, পারফেক্ট বলে কিছু নেই, তবে বর্তমান প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত সময়োপযোগী বাজেট। এটি বাস্তবায়নের পূর্ণ আত্মবিশ্বাস আমাদের আছে।

প্রাথমিক শিক্ষকদের নবম বা দশম গ্রেডে উন্নীত করার কাজ চলছে

প্রাথমিক শিক্ষা খাতের বাজেট নিয়ে প্রতিমন্ত্রী জানান, এ খাতে ৪৬ হাজার ৭২৯ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী তাদের নবম বা দশম গ্রেডে উন্নীত করার কাজ চলছে। এটি বাস্তবায়ন হলে বছরে বাড়তি প্রায় ২ হাজার কোটি টাকা খরচ হবে; যা বর্তমান বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, আগামী পাঁচ বছর আমরা একসঙ্গে কাজ করলে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ও দেশের চেহারা পুরোপুরি বদলে যাবে।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের প্রশংসা করেন ববি হাজ্জাজ। তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং চীনের সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে যে অগ্রগতি হয়েছে, তা দেশের জন্য বড় অর্জন।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে: ববি হাজ্জাজ
বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
ছেলে নেই, মেয়েকে সম্পত্তি দান নিয়ে নতুন আইনে কী আছে
সর্বশেষ খবর
মানিলন্ডারিং মামলায় ফের গ্রেফতার রিজেন্ট সাহেদ
মানিলন্ডারিং মামলায় ফের গ্রেফতার রিজেন্ট সাহেদ
ডাকসু থেকে জিন্নাহর ছবি অপসারণে কঠোর হুঁশিয়ারি ছাত্রদলের
ডাকসু থেকে জিন্নাহর ছবি অপসারণে কঠোর হুঁশিয়ারি ছাত্রদলের
ফিফা আসিয়ান কাপের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
ফিফা আসিয়ান কাপের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
লোহিত সাগরের আরও দুই দ্বীপ দখলে নিলো হুথিরা
লোহিত সাগরের আরও দুই দ্বীপ দখলে নিলো হুথিরা
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার