বিরোধী দলের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ: সংসদে এলজিআরডি মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৬, ১৫:৪৮আপডেট : ২৯ জুন ২০২৬, ১৫:৪৮

বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা জানান।

সংসদের সকালের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রবিবার (২৮ জুন) অধিবেশনের শেষ দিকে মির্জা ফখরুল একটি বিবৃতি দিতে চেয়েছিলেন। তবে পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ না পেয়ে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করলে তিনি বলেন, সোমবার (২৯ জুন) বিবৃতিটি দেবেন।

আজ সেই বিবৃতিতে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘‘সংসদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে, সিটি করপোরেশন বাদ দিয়ে,  প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।”

তিনি বলেন, ‘‘মসজিদ, গোরস্তান, ঈদগাঁহর জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে।’’

বিরোধী দলের পক্ষ থেকে এ সময় কিছু বলা হলে মির্জা ফখরুল বলেন, ‘‘এটা জেলা পরিষদের পক্ষ থেকে। সিটি করপোরেশনগুলোতে পরবর্তীকালে দেওয়া হবে।’’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করহার নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী 
ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর 
কিছু ক্ষেত্রে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর 
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করহার নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী 
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করহার নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী 
আরাফাত ময়দানের ‘জিয়া ট্রি’ নিয়ে বাবার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
আরাফাত ময়দানের ‘জিয়া ট্রি’ নিয়ে বাবার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলার পাচ্ছে ইরান, দাবি পেজেশকিয়ানের
কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলার পাচ্ছে ইরান, দাবি পেজেশকিয়ানের
ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর 
ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর 
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন