বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করহার নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুন ২০২৬, ১৬:৫৫ আপডেট : ২৯ জুন ২০২৬, ১৮:৪৬

জাতীয় সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করের হার কমানোর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৮তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই প্রস্তাব দেন। 

উচ্চশিক্ষা খাতে সহায়তা বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ১০ শতাংশ হারে কর দেয়। এই হার কমিয়ে ৫ শতাংশ করা উচিত। তবে এই সুবিধার বিপরীতে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদার করতে হবে, শিক্ষার্থীদের বহু ভাষায় দক্ষ করে তুলতে ভাষা শিক্ষা ল্যাব স্থাপন করতে হবে এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ বাড়াতে হবে।” 

করের আওতা সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “বাজেটে ছাত্রসহ কয়েকটি ক্ষেত্র ছাড়া ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। একইভাবে বণ্টননামা দলিল নিবন্ধন এবং সম্পত্তির মিউটেশনের ক্ষেত্রেও টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু এসব বিধান নিয়েও জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।” তাই তিনি এসব প্রস্তাবও প্রত্যাহারের আহ্বান জানান।  

/এসএমএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর গাড়ি দেখলেই সালাম দেন তারা, রেস্টুরেন্টে খেলেন একসঙ্গে
এমন সংস্কৃতি তৈরি করবো, যেখানে সরকারি প্রতিষ্ঠান জনগণের সেবা করবে: প্রধানমন্ত্রী
বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর, ২০২৬)
বন বিভাগ থেকে মহাসড়কে চলে এলো ২০ ফুটের অজগর, ধরা পড়লো স্থানীয়দের হাতে
বন বিভাগ থেকে মহাসড়কে চলে এলো ২০ ফুটের অজগর, ধরা পড়লো স্থানীয়দের হাতে
চট্টগ্রাম বন্দর থেকে সরলো দুই দশকের পুরোনো বিপজ্জনক রাসায়নিক
চট্টগ্রাম বন্দর থেকে সরলো দুই দশকের পুরোনো বিপজ্জনক রাসায়নিক
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট