ইসির স্মার্টকার্ড পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক, বিতরণ বাকি ১১৫ উপজেলায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৬, ১৬:৪৯আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৬:৪৯

সারা দেশের ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জন নাগরিকের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ৪০৪ নির্বাচনি থানা বা উপজেলার মধ্যে ১১৫টিতে এখনও কার্ড বিতরণ শুরু হয়নি।

বুধবার (১ জুলাই) নির্বাচন কমিশনের এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানান।

জানা গেছে, গত মে মাস পর্যন্ত আঞ্চলিক কার্যালয়গুলোতে মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জনের কার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া বিতরণের অপেক্ষায় আছে আরও ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭ জনের কার্ড। বিতরণের শতকরা হার ৮৪ দশমিক ০৪ শতাংশ।

ইসি কর্মকর্তারা জানান, ঢাকা, নারায়নগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সব উপজেলার স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। তবে ৪০৪ নির্বাচনি থানা বা উপজেলার মধ্যে ১১৫টিতে এখনও কার্ড বিতরণ শুরু হয়নি।

উল্লেখ্য, বর্তমানে ইসি সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের রয়েছেন ১ হাজার ২৪৩ জন। সে হিসেবে প্রায় এখনও সাড়ে ৫ কোটি মতো ভোটার স্মার্টকার্ডের আওতার বাইরে রয়েছে।

/এএজে/আরকে/
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
সর্বশেষ খবর
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল