শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৬, ২১:৩৬আপডেট : ০১ জুলাই ২০২৬, ২১:৩৬

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেখ হা‌সিনা‌কে ফেরা‌নোর অগ্রগ‌তি জান‌তে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘‘নতুন কোনও আপডেট নেই। বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অবশ্যই একজন আসামি, যিনি অন্যায় করে, অপরাধ করে আরেক দেশে অবস্থান করছেন এবং যার বিচার হয়েছে, যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন— তাকে আমরা দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে সেই বিচার সম্পন্ন করতে চাই।’’

তি‌নি ব‌লেন, ‘‘বাংলাদেশের জনগণও সেটাই চায়। সেই লক্ষ্যেই কাজ চলছে। বিষয়টি প্রক্রিয়াধীন।’’

পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘‘গত ১৭ বছরে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন, পাচার হওয়া অর্থ উদ্ধারে ১০টি দেশের কাছে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে।’’

তি‌নি ব‌লেন, ‘‘যেসব দেশে অর্থ পাচার হয়েছে, সেসব দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এবং এ বিষয়ে একটি নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়।’’

শামা ওবা‌য়েদ ব‌লেন, ‘‘এটা রাতারাতি হওয়ার মতো কোনও বিষয় নয়। এটি সময়সাপেক্ষ ব্যাপার। তবে আমরা মনে করছি, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে এবং আলোচনা চলছে, সেগুলোর মাধ্যমে আমরা একধাপ এগিয়েছি। বাংলাদেশের জনগণের পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা একধাপ এগিয়েছি। সেই প্রক্রিয়া চলমান রয়েছে।’’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
‘মিয়ানমার হয়ে করিডোরের বিষয়ে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত’
‘দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে দেওয়া হবে না’
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার 
সর্বশেষ খবর
হাটে নেওয়ার পথে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১৯ মহিষসহ ট্রাক লুট
হাটে নেওয়ার পথে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১৯ মহিষসহ ট্রাক লুট
ছয় লেন সড়কসহ কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন
ছয় লেন সড়কসহ কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন
পে স্কেল বাস্তবায়ন থেকে বাদ যাবে বিশেষ ভাতা?
পে স্কেল বাস্তবায়ন থেকে বাদ যাবে বিশেষ ভাতা?
‘মিয়ানমার হয়ে করিডোরের বিষয়ে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত’
‘মিয়ানমার হয়ে করিডোরের বিষয়ে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত’
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা