পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৬, ১৫:৪২আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৫:৪২

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মণি পান্ডে মঙ্গলবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে মহাসচিব বিমসটেক কাঠামোর আওতায় চলমান কার্যক্রমের অগ্রগতি এবং মূল অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি বিমসটেক এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশের নেতৃত্ব ও গঠনমূলক অবদানের প্রশংসা করেন এবং বঙ্গোপসাগর অঞ্চলজুড়ে অভিন্ন সমৃদ্ধি, স্থিতিস্থাপকতা এবং টেকসই উন্নয়ন জোরদারে আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্বের কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বিমসটেক প্রক্রিয়ায় বাংলাদেশের অব্যাহত প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন এবং বিমসটেকের সভাপতিত্বের সময় আঞ্চলিক সহযোগিতা আরও এগিয়ে নিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ‘সবার আগে বাংলাদেশ’ পুনর্ব্যক্ত করে তিনি এ অঞ্চলের জনগণের কাছে বাস্তব সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং জনগণের মধ্যে যোগাযোগসহ অগ্রাধিকার খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী বিমসটেকের সভাপতিত্বে সিদ্ধান্ত ও অগ্রাধিকারগুলো সময়মতো বাস্তবায়নের সুবিধার্থে পারস্পরিক সুবিধাজনক হিসাবে সেক্টরাল সভা আয়োজনে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান। বিমস্টেকের কার্যসূচিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সমৃদ্ধ, প্রাণবন্ত ও উন্মুক্ত বিমস্টেকের অভিন্ন দৃষ্টিভঙ্গীকে এই অঞ্চলের মানুষের জন্য সুনির্দিষ্ট ফলাফলে রূপান্তরিত করার লক্ষ্যে বাংলাদেশের সভাপতিত্বের সময় সম্ভাব্য উদ্যোগগুলো নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
দেশে যদি তেলই না থাকে তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ হয় কীভাবে: শামা ওবায়েদ
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
সর্বশেষ খবর
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন