পরাজিত ও বিধ্বস্ত চেহারা দেখাতে কুণ্ঠিত শেখ হাসিনা: তথ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৬, ১৭:১৫ আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৭:৩৭

তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত ও বিধ্বস্ত চেহারা দেখাতে কুণ্ঠিত বোধ করেন বলেই প্রকাশ্যে চেহারা দেখান না। তবে অডিও-বার্তায় তিনি নানা নির্দেশনা ও বক্তব্য দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, “শেখ হাসিনা চেহারা দেখাতে কুণ্ঠিত বোধ করেন। উনি চেহারা দেখান না। আমি ধারণা করি, পরাজিত ও বিধ্বস্ত চেহারা দেখাতে তিনি চান না। কিন্তু অডিওতে তো অনেক কথা বলেন। মিডিয়াতে প্রচারের নিষেধাজ্ঞা থাকলেও সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে চলে যায়। এটা করো, ওটা করো—নানা কথাবার্তা বলেন। টাকা আছে, টাকা খরচ করেন।’’

তিনি বলেন, ‘‘টাকা দিয়ে কিছু লোককে ব্যবহার করা সম্ভব হলেও এভাবে দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করা সম্ভব নয়। কিছু চোর-ডাকাত ও বীভৎস লোককে টাকা-পয়সা দিয়ে অনেক কিছু করানো যায়। কিন্তু তারা যে আহ্বান জানিয়েছে, তাতে কী হয়েছে? কিছুই হয়নি, হবেও না। এটা আমি বিশ্বাস করি।’’

তথ্য উপদেষ্টা বলেন, ‘‘আওয়ামী লীগের নৈতিক শক্তি নেই। কিছুটা আছে টাকার শক্তি। টাকা খরচ করে কিছু মানুষকে ব্যবহার করা সম্ভব হলেও এভাবে দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করা সম্ভব নয়। সেই সক্ষমতা আওয়ামী লীগের নেই।’’

ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের প্রসঙ্গে তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘‘তাদের মধ্যে অনেকেই বিভিন্ন মামলার আসামি। কারও বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে, আবার কারও কারও সাজাও হয়েছে।’’ তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি রাষ্ট্রীয় পর্যায়ে নিয়মিতভাবে উত্থাপন করা হচ্ছে বলেও জানান তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোনও ধরনের প্রচারণা বা উসকানি গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকার কূটনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা অব্যাহত রাখবে।’’

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘আন্দোলন দমনে সিভিলিয়ান লিডার ছিলেন হানিফ’, কুষ্টিয়া হত্যা মামলায় সর্বোচ্চ সাজার দাবি
আ.লীগ নেতাকে বিএনপির কর্মী দাবি করে প্রত্যয়ন, দুই নেতার পদ স্থগিত
দল হিসেবে আওয়ামী লীগের বিচার, তদন্ত কতদূর
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে ব্যয়ের পক্ষে যে যুক্তি দিলেন ট্রাম্প
ইরান যুদ্ধে ব্যয়ের পক্ষে যে যুক্তি দিলেন ট্রাম্প
ছদ্মবেশ ধরেও রক্ষা পেলেন না, যেভাবে বিশ্বস্ত সহযোগীর নেতৃত্বে খুন হলেন চরমপন্থি মৃণাল
ছদ্মবেশ ধরেও রক্ষা পেলেন না, যেভাবে বিশ্বস্ত সহযোগীর নেতৃত্বে খুন হলেন চরমপন্থি মৃণাল
‘দিন যাচ্ছে আর দাম বাড়ছে, হিসাব মেলানোই কষ্ট’: রাজধানীতে সবজির বাজারে হাহাকার
‘দিন যাচ্ছে আর দাম বাড়ছে, হিসাব মেলানোই কষ্ট’: রাজধানীতে সবজির বাজারে হাহাকার
‘জনশূন্য স্পেন’ এখন ভ্রমণপিপাসুদের নতুন গন্তব্য
‘জনশূন্য স্পেন’ এখন ভ্রমণপিপাসুদের নতুন গন্তব্য
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার