নির্বাচন পর্যবেক্ষকদের সুপারিশ বাস্তবায়নের আশ্বাস ইসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ জুলাই ২০২৬, ১৫:১৫আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৫:১৫

নির্বাচন পর্যবেক্ষকদের দেওয়া সুপারিশ পর্যালোচনা করে ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে অংশীজনদের সঙ্গে দুই দিনব্যাপী সংলাপ শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

বুধবার (৮ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংলাপের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণ-সংক্রান্ত অনেক সুপারিশ পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই ও আলোচনা করে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে। সব সুপারিশ পর্যালোচনা করে আগামী নির্বাচনে প্রয়োজনীয় সংস্কারকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের চেষ্টা করবে নির্বাচন কমিশন।

সানাউল্লাহ বলেন, নির্বাচনের আগে ও পরে পর্যবেক্ষক দল এবং বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হয়েছে। এ সংলাপের মাধ্যমে নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে নতুন সুপারিশ পাওয়া যাবে বলে আশা করছি। গণতন্ত্রের বিকাশে এটি একটি চলমান প্রক্রিয়া।

তিনি আরও বলেন, নির্বাচনের পর পাওয়া সুপারিশগুলো মূল্যায়ন করা হচ্ছে, যাতে এ ধারাবাহিকতা বজায় রাখা যায়। আগামী দুই দিনের সংলাপে পাওয়া মতামত ও সুপারিশও ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে, এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

সংলাপে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইইউর নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদনে ইতোমধ্যে ১৯টি সুনির্দিষ্ট সুপারিশ দেওয়া হয়েছে। এ কর্মশালার আলোচনার মাধ্যমে আরও সুপারিশ আসতে পারে। এরপর অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন এসব সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির (ইপিডি) মিশেল লিডাউয়ের বলেন, বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা ইতোমধ্যে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছে। এ কর্মশালায় সবার অংশগ্রহণ ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সহায়ক হবে। স্থানীয় সরকার নির্বাচনেও এসব সুপারিশ কাজে লাগানো যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দুই দিনের এ সংলাপের বিভিন্ন অধিবেশনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ অংশ নেবেন।

/এএজে/এম/
সম্পর্কিত
স্থানীয় নির্বাচনের বিধিমালা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ সিইসির
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ
এনআইডির কেবল ‘ঘ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবে ইসি
সর্বশেষ খবর
পেঁয়াজ উৎপাদন এলাকায় আরও ৮ হাজার বায়ুপ্রবাহ মেশিন স্থাপনের পরিকল্পনা
পেঁয়াজ উৎপাদন এলাকায় আরও ৮ হাজার বায়ুপ্রবাহ মেশিন স্থাপনের পরিকল্পনা
‘শেয়ার মার্কেট কেলেঙ্কারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে’
‘শেয়ার মার্কেট কেলেঙ্কারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে’
ঢাবির ভর্তি পরীক্ষায় ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্রের পরিকল্পনা
ঢাবির ভর্তি পরীক্ষায় ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্রের পরিকল্পনা
আইএসইউতে ওবিই ভিত্তিক প্রশ্নপত্র ও অ্যাসেসমেন্ট রুব্রিক্স বিষয়ক প্রশিক্ষণ
আইএসইউতে ওবিই ভিত্তিক প্রশ্নপত্র ও অ্যাসেসমেন্ট রুব্রিক্স বিষয়ক প্রশিক্ষণ
সর্বাধিক পঠিত
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
পে স্কেল: মূল বেতন এক ধাপে
পে স্কেল: মূল বেতন এক ধাপে
৭ ঘণ্টা পরিবার নিয়ে ট্রেনের ভেতরে আটকা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে
৭ ঘণ্টা পরিবার নিয়ে ট্রেনের ভেতরে আটকা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল