আইএসইউতে ওবিই ভিত্তিক প্রশ্নপত্র ও অ্যাসেসমেন্ট রুব্রিক্স বিষয়ক প্রশিক্ষণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ জুলাই ২০২৬, ১৬:০৭আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৬:০৭

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) ‘আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন ও অ্যাসেসমেন্ট রুব্রিক্স’ বিষয়ক দিনব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মানসম্মত প্রশ্নপত্র প্রণয়ন এবং কার্যকর অ্যাসেসমেন্ট রুব্রিক্স তৈরির দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর এইচ.টি.এম. কাদের নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মো. আবুল কাসেম এবং রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক।

 প্রফেসর এইচ. টি. এম. কাদের নেওয়াজ, শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষকদের নিয়মিত নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ অর্জনেও সহায়ক হবে।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাসেম বলেন, একটি প্রশ্নপত্র কতটা মানসম্মত, তা নির্ভর করে সেটি শিক্ষার্থীর বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের দক্ষতা কতটুকু মূল্যায়ন করতে পারছে তার ওপর। একইভাবে, এসেসমেন্ট রুব্রিক্স ব্যবহার করলে মূল্যায়নে ব্যক্তিনির্ভরতা কমে এবং প্রতিটি শিক্ষার্থী একই মানদণ্ডে মূল্যায়িত হয়। তাই ওবিই’র সফল বাস্তবায়নে এ ধরনের হাতে-কলমে প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী।

কর্মশালায় হাতে-কলমে প্রশিক্ষণ ও বিভিন্ন ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক এবং অতিরিক্ত পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুল হাসান মাসুম। তারা আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) অনুযায়ী প্রশ্নপত্র তৈরি, কোর্স লার্নিং আউটকামের সঙ্গে প্রশ্নের সামঞ্জস্য নির্ধারণ, ব্লুমস ট্যাক্সোনমির-কার্যকর প্রয়োগ এবং এসেসমেন্ট রুব্রিক্স প্রণয়নের বিভিন্ন কৌশল বাস্তব উদাহরণ ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে উপস্থাপন করেন।  

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় এবং ব্যবহারিক অনুশীলনের মধ্য দিয়ে শেষ হয়।

/এমএএল/
সম্পর্কিত
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
আমদানি-রফতানি ও বাণিজ্যচুক্তি যাচাইয়ে এআই ব্যবহার করবে মন্ত্রণালয়
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান বাস্তবায়নে কমিটি  
সর্বশেষ খবর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
১৯৩৮টি আইফোন ও ৪০ ল্যাপটপসহ হোটেল থেকে ছয় চীনা নাগরিক গ্রেফতার
১৯৩৮টি আইফোন ও ৪০ ল্যাপটপসহ হোটেল থেকে ছয় চীনা নাগরিক গ্রেফতার
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ