সেনা সদস্য হত্যা

মূল নায়ককে বাদ দেওয়ার চেষ্টার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৬, ১৯:০৩আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৯:০৪

সংবাদ-সম্মেলন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য রফিকুল ইসলাম কাজল হত্যার মূল নায়ককে মামলা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহত কাজলের বাবা আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, হত্যাকাণ্ডের এক বছর অতিবাহিত হলেও, মামলার তদন্তে কোনও অগ্রগতি হয়নি। এমনকি চার্জশিটও দেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদবিরের কারণে ঘটনার মূল নায়ককে বাদ দেওয়ার চেষ্টা করছে সিআইডি।
আব্দুর রাজ্জাক বলেন, থানা-পুলিশের পর মামলার তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। সিআইডির ইন্সপেক্টর শেখ নাসিম হাবিব ঘটনার মূল নায়ক মাহবুব-অর রশিদ ওরফে মালেক ও পুলিশ কনস্টেবল আমিরকে চার্জশিট থেকে বাদ দেওয়ার কথা জানান।

আরও পড়ুন: পহেলা বৈশাখে মিষ্টি খাওয়াবে ডিএমপি

তিনি জানান, ‘গত বছর ১৭ এপ্রিল দুর্বৃত্তরা কাজলকে কুপিয়ে হত্যা করে। ২০ এপ্রিল ত্রিশাল থানায় মামলা দায়ের করা হয়। মোট সাত জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে খোরশেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। বর্তমানে খোরশেদ ছাড়া সবাই জামিনে আছেন। এখন তারা বিভিন্নভঅবে হুমকিধামকি দিচ্ছেন। এছাড়া তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তদবিরও করছেন।
এ সময় তিনি দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কাজলের বড় ভাই নয়ন সরকার ও চাচাতো ভাই রাসেল সরকার।

এসআইএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক