রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুলাই ২০২৬, ১৮:৪৩আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৮:৪৩

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লো। মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। একই সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ও ধারাবাহিক সহায়তার আহ্বান জানান তিনি। 

বৈঠকে রোজমেরি এ. ডি-কার্লো জাতিসংঘে বাংলাদেশের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অব্যাহত অবদানের কথাও তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। 

 

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আইরিন খানকে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি নিয়োগ
রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষের সঙ্গে যোগাযোগে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
সর্বশেষ খবর
সেনাবাহিনীর আধুনিকায়নে যত পরিকল্পনা 
সেনাবাহিনীর আধুনিকায়নে যত পরিকল্পনা 
উত্তাল সাগরে ভেসে যাওয়া ১৬ জনকে জীবিত উদ্ধার, এখনও নিখোঁজ দুই
বরগুনায় ট্রলারডুবিউত্তাল সাগরে ভেসে যাওয়া ১৬ জনকে জীবিত উদ্ধার, এখনও নিখোঁজ দুই
‘ভুয়া’ মুক্তিযোদ্ধা কোটায় সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু 
‘ভুয়া’ মুক্তিযোদ্ধা কোটায় সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু 
ব্রাজিলের বিদায়ের কারণ কী নেইমার
ব্রাজিলের বিদায়ের কারণ কী নেইমার
সর্বাধিক পঠিত
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
পে স্কেল: মূল বেতন এক ধাপে
পে স্কেল: মূল বেতন এক ধাপে
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল