তিন মন্ত্রী অনুপস্থিত, মাঝপথে স্থগিত হলো সংসদের প্রশ্নোত্তর পর্ব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুলাই ২০২৬, ২০:৩৬আপডেট : ০৮ জুলাই ২০২৬, ২০:৩৬

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিন বুধবার (৮ জুলাই) মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব মাঝপথে স্থগিত করা হয়েছে। প্রশ্নোত্তর তালিকাভুক্ত তিন মন্ত্রী অধিবেশনে অনুপস্থিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া অধিবেশন আসরের নামাজের বিরতির পর আবার শুরু হলে স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সংশ্লিষ্ট মন্ত্রীদের জন্য তালিকাভুক্ত প্রশ্নগুলো টেবিলে উত্থাপিত হয়েছে বলে গণ্য করা হবে।  

দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এদিন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের জন্য প্রশ্ন নির্ধারিত ছিল। 

আসরের নামাজের বিরতির আগে তিন মন্ত্রীই সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিরতির পর বিকাল প্রায় ৫টা ২৫ মিনিটে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশন পুনরায় শুরু হয়।  

আসন গ্রহণের পর ডেপুটি স্পিকার বলেন, “মাননীয় মন্ত্রীদের উদ্দেশে প্রশ্ন করার এবং তাদের উত্তর দেওয়ার কথা থাকলেও দুর্ভাগ্যজনকভাবে সংশ্লিষ্ট কোনও মন্ত্রী এখন কক্ষে উপস্থিত নেই। তাই আমরা এখানেই প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত ঘোষণা করছি।”  

এরপর তিনি কার্যপ্রণালি বিধির ৭১ বিধি অনুযায়ী জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পরবর্তী কার্যসূচিতে এগিয়ে যান। 

পরে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ পান শাহজাহান চৌধুরী। তিনি ভারী বৃষ্টিতে চট্টগ্রামে সৃষ্ট জলাবদ্ধতার বিষয়টি সংসদে উত্থাপন করেন। 

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষ হলে স্পিকার মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শুরু করেন।  

আসরের নামাজের বিরতির আগে তথ্যমন্ত্রী বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের উত্তর দেন। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং শিল্পমন্ত্রীও একাধিক প্রশ্নের জবাব দেন। এরপর স্পিকার আসরের নামাজের বিরতি ঘোষণা করে জানান, বিরতির পর প্রশ্নোত্তর পর্বের অবশিষ্ট অংশ পুনরায় শুরু হবে। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
চামড়া রফতানি ১০-১২ বিলিয়ন ডলারে উন্নীত করতে রোডম্যাপ হবে: শিল্পমন্ত্রী
‘বজ্রপাতপ্রবণ এলাকায় মাল্টিপারপাস আশ্রয়কেন্দ্র নির্মাণ করবে সরকার’
সেনাবাহিনীর আধুনিকায়নে যত পরিকল্পনা 
সর্বশেষ খবর
ইউরোপে ভাঙছে বাংলাদেশের পোশাকের দুর্গ, নতুন বাজারে কাটবে কি সংকট
ইউরোপে ভাঙছে বাংলাদেশের পোশাকের দুর্গ, নতুন বাজারে কাটবে কি সংকট
মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলির ঘটনায় আসামি শান্ত রিমান্ডে
মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলির ঘটনায় আসামি শান্ত রিমান্ডে
পদোন্নতি পেয়ে অবরুদ্ধ নতুন স্বাস্থ্য পরিচালক, বললেন ‌‘আমি ছাত্রদল করতাম’
পদোন্নতি পেয়ে অবরুদ্ধ নতুন স্বাস্থ্য পরিচালক, বললেন ‌‘আমি ছাত্রদল করতাম’
ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন জাবের ও জুমা  
ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন জাবের ও জুমা  
সর্বাধিক পঠিত
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
চার প্রতিষ্ঠানের লে-অফ আরও সাত দিন বাড়ালো কেয়া গ্রুপ
চার প্রতিষ্ঠানের লে-অফ আরও সাত দিন বাড়ালো কেয়া গ্রুপ
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা