বিশ্বের বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তুলে ধরে যা বললেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুলাই ২০২৬, ১২:২৪আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১২:২৪

ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) লাইভেবিলিটি ইনডেক্সে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বের তৃতীয় বসবাস উপযোগী শহরের তালিকায় ঢাকার নাম থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “বিষয়টিকে হালকা করে দেখার সুযোগ নেই। এনিয়ে আমাদের অবশ্যই সিরিয়াস হয়ে চিন্তা করা জরুরি।”  

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। 

প্রধানমন্ত্রী বলেন, “পরিবেশকে দূষণমুক্ত রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কারণ আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এই বিষয়ে একেবারেই অজ্ঞ। আজ যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তারাও সচেতনতা বৃদ্ধিতে কাজ করাকে পবিত্র দায়িত্ব মনে করতে হবে।” এসময় পরিবেশের ভারসাম্য রক্ষায় সামর্থ্য অনুযায়ী গাছ লাগাতে সবাইকে আহ্বান জানান তিনি।  

এর আগে গত ৮ জুলাই বিশ্বের ১৭৩টি বসবাস অযোগ্য শহরের তালিকা প্রকাশ করে বিশ্বের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট। তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। ২০২৫ সালেও একই অবস্থানে ছিল ঢাকা।   

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক দিলেন প্রধানমন্ত্রী
জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
জাতীয় বৃক্ষমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
চলতি অর্থবছরে ৪.৫ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে, এডিবির পূর্বাভাস 
চলতি অর্থবছরে ৪.৫ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে, এডিবির পূর্বাভাস 
দ্বিতীয় দিনের মতো সাজেকে অবস্থান করছেন আটকে পড়া পর্যটকরা
দ্বিতীয় দিনের মতো সাজেকে অবস্থান করছেন আটকে পড়া পর্যটকরা
দেশের সুনাম রাখতে প্রবাসীদের সতর্ক করলো জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট
দেশের সুনাম রাখতে প্রবাসীদের সতর্ক করলো জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট
‘অন্ধকারে’ জাপান গার্ডেন সিটি, ব্যবস্থাপনা কমিটির উদাসীনতাকে দায়ী করলেন ববি হাজ্জাজ
‘অন্ধকারে’ জাপান গার্ডেন সিটি, ব্যবস্থাপনা কমিটির উদাসীনতাকে দায়ী করলেন ববি হাজ্জাজ
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই