তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৬, ১২:৪৫আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১২:৫৮

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক-২০২৫ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ পদক তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

পরিবেশ পদক-২০২৫ পেলেন যারা

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে মো. মনির হোসেন এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রো-ভাইস চ্যান্সেলর এবং অধ্যাপক প্রফেসর ড. আব্দুস সালাম পদক পেয়েছেন।

এছাড়া পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিকে ক্লাসিকাল হ্যান্ডমেইড প্রোডাক্টাস বিডি লিমিটেড, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পরিবেশ পদক পেয়েছে।

/এমকে/আরকে/
সম্পর্কিত
বিশ্বের বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তুলে ধরে যা বললেন প্রধানমন্ত্রী
জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
জাতীয় বৃক্ষমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
অ্যাসিড-সন্ত্রাস কমেছে, নারী ও শিশু নির্যাতন কেন নয়? 
অ্যাসিড-সন্ত্রাস কমেছে, নারী ও শিশু নির্যাতন কেন নয়? 
জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নতুন এয়ার ফোর্স ওয়ান ছেড়ে যে কারণে পুরোনো বিমানে ট্রাম্প
নতুন এয়ার ফোর্স ওয়ান ছেড়ে যে কারণে পুরোনো বিমানে ট্রাম্প
ঘুষের লাখ টাকাসহ গ্রেফতার বেবিচকের সাবেক কর্মকর্তার পাঁচ বছরের কারাদণ্ড 
ঘুষের লাখ টাকাসহ গ্রেফতার বেবিচকের সাবেক কর্মকর্তার পাঁচ বছরের কারাদণ্ড 
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই