চা রফতানি কমে বাড়ছে আমদানি, সরকারের পদক্ষেপ জানতে চাইলেন এমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুলাই ২০২৬, ১৭:০৯ আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৭:০৯

একসময় বিশ্বে চা রফতানিকারক দেশ হিসেবে বাংলাদেশ পঞ্চম স্থানে থাকলেও বর্তমানে চা আমদানিকারক দেশের তালিকায় উঠে এসেছে। গত কয়েক বছর ধরে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বিদেশ থেকে চা আমদানি করা হচ্ছে। জাতীয় সংসদে এ বিষয়টি তুলে ধরে চা উৎপাদন বাড়াতে সরকার কার্যকর কোনও পদক্ষেপ নেবে কি না, তা জানতে চান কুমিল্লা-১০ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া।

বৃহস্পতিবার (৯ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের ২২তম দিনের প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রীর কাছে লিখিত প্রশ্নে তিনি এ বিষয়ে জানতে চান।

জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে চায়ের অভ্যন্তরীণ চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে আগের তুলনায় চা রফতানির পরিমাণ কমেছে।

তিনি জানান, ২০২৫ সালে দেশে ৯৪ দশমিক ৯৩ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। এর মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর ১ দশমিক ৬৪ মিলিয়ন কেজি চা রফতানি করা হয়। একই বছরে মাত্র ০ দশমিক ০৫ মিলিয়ন কেজি চা আমদানি করা হয়েছে। দেশীয় চা শিল্প সুরক্ষার লক্ষ্যে চা আমদানিকে নিরুৎসাহিত করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, চা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে দেশের ১৭২টি চা-বাগানে ভর্তুকি মূল্যে রাসায়নিক সার সরবরাহ করা হচ্ছে। উত্তরাঞ্চলে চা-আবাদ সম্প্রসারণে ক্ষুদ্র চা-চাষিদের হাতে-কলমে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া চা উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন এবং রফতানি বাড়ানোর লক্ষ্যে কর্মকৌশল প্রণয়নের জন্য সরকার ২০২৬ সালের ৭ জুন একটি টাস্কফোর্স গঠন করেছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
সাবেক এমপি ও বিএনপির সিনিয়র নেতা আব্দুল হাই মারা গেছেন
৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
ভোক্তার কেনা পণ্যের মান নিশ্চিত করা রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব: শিল্পমন্ত্রী
সর্বশেষ খবর
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: বাংলাদেশ মিশনকে না জানানোয় এইচআরএফবির উদ্বেগ
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: বাংলাদেশ মিশনকে না জানানোয় এইচআরএফবির উদ্বেগ
ককরোচের দুই নেতাকে আদালত বললেন ‘আপনারা জেন-জি নন’
ককরোচের দুই নেতাকে আদালত বললেন ‘আপনারা জেন-জি নন’
পিসার টাওয়ারের চেয়েও বেশি হেলে যে গির্জা
পিসার টাওয়ারের চেয়েও বেশি হেলে যে গির্জা
রাস্তার পাশে পিঠা-পুরি-পেঁয়াজুসহ যেসব খাবারের ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক
রাস্তার পাশে পিঠা-পুরি-পেঁয়াজুসহ যেসব খাবারের ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর