স্থানীয় নির্বাচনের ভোটার তালিকা প্রকাশের তারিখ জানালো ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুলাই ২০২৬, ১৯:২৬আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৯:২৬

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ আগস্ট এ তালিকা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী।

চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩(জ) অনুযায়ী ভোটার হওয়ার যোগ্যতা অর্জনের তারিখ হিসেবে ৩১ জুলাই ২০০৮ নির্ধারণ করেছে কমিশন।

এর প্রেক্ষিতে, ভোটার তালিকা ডাটাবেইজে ৩১ জুলাই ২০০৮ তারিখ বা তার আগে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে যারা ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত ডাটাবেইজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য একটি নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এ প্রক্রিয়ার অংশ হিসেবে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি-আপত্তি ও সংশোধনের জন্য আবেদন গ্রহণ, দাখিলকৃত আবেদন নিষ্পত্তি এবং পরবর্তী সময়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য বিস্তারিত সময়সূচি নির্বাচন কমিশন অনুমোদন করেছে।

হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত এবং মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের কাছে লিংক পাঠানোর শেষ তারিখ আগামী ৪ আগস্ট নির্ধারণ করা হয়েছে। এরপর ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২৪ আগস্ট। সংশোধনকারী কর্তৃপক্ষের মাধ্যমে এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ আগস্ট।

এ ছাড়া দাবি, আপত্তি ও সংশোধনের জন্য দাখিল করা আবেদনগুলোর বিষয়ে গৃহীত সিদ্ধান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার শেষ তারিখ ২৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং কোনও ভুলত্রুটি থাকলে তা সংশোধনের জন্য আবেদন করতে জনগণকে আহ্বান জানাতে হবে।

এ বিষয়ে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে-পরে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে এ তথ্য প্রচারের উদ্যোগ নিতে হবে।

মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ ভোটারের তালিকায় কোনও নারী ভোটার অন্তর্ভুক্তি, নারী ভোটারের তালিকায় পুরুষ ভোটার অন্তর্ভুক্তি, ধর্মসংক্রান্ত তথ্যের ভুলসহ অন্য কোনও ত্রুটি পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।

/এএজে/এমএএল/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় পরিবর্তন আনছে ইসি 
স্থানীয় সরকার নির্বাচনঅক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা
ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে কী হয়
সর্বশেষ খবর
ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় পরিবর্তন আনছে ইসি 
স্থানীয় সরকার নির্বাচনভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় পরিবর্তন আনছে ইসি 
আরেকটি হলুদ কার্ডেই সেমিফাইনাল শেষ, ঝুঁকিতে বেলিংহাম-হাকিমিরা
আরেকটি হলুদ কার্ডেই সেমিফাইনাল শেষ, ঝুঁকিতে বেলিংহাম-হাকিমিরা
ইরান-মার্কিন পাল্টাপাল্টি হামলা, শান্তি আলোচনার ভবিষ্যৎ কী
কী, কেন, কীভাবেইরান-মার্কিন পাল্টাপাল্টি হামলা, শান্তি আলোচনার ভবিষ্যৎ কী
হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে দুই দফা হাতাহাতিতে জড়ালেন এনসিপির নেতাকর্মীরা
হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে দুই দফা হাতাহাতিতে জড়ালেন এনসিপির নেতাকর্মীরা
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
কেন ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা 
কেন ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা 
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?