আরেকটি হলুদ কার্ডেই সেমিফাইনাল শেষ, ঝুঁকিতে বেলিংহাম-হাকিমিরা

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৬, ২০:২২আপডেট : ০৯ জুলাই ২০২৬, ২০:২২

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছেন ১৭ জন ফুটবলার। শেষ আটের ম্যাচে তারা আরেকটি হলুদ কার্ড দেখলে দল সেমিফাইনালে উঠলেও পরের ম্যাচে তারা খেলতে পারবেন না।

গ্রুপ পর্বে পাওয়া হলুদ কার্ড নকআউট পর্বে আর কার্যকর হচ্ছে না। তবে শেষ ৩২ ও কোয়ার্টার ফাইনালে দুইটি হলুদ কার্ড পাওয়া খেলোয়াড়রা সেমিফাইনালে নিষিদ্ধ থাকবেন। তাই কার্ডজনিত ঝামেলায় সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে মরক্কো ও ইংল্যান্ড।

ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে মরক্কোর চার ফুটবলার নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন। তারা হলেন ইসা দিয়োপ, আশরাফ হাকিমি, রেদোয়ান হালহাল ও বিলাল এল খান্নুস।

ফ্রান্সেরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় সতর্ক অবস্থায় আছেন। ফরোয়ার্ড মাইকেল অলিসে ও মিডফিল্ডার মানু কোনো আরেকটি হলুদ কার্ড দেখলে সেমিফাইনালে খেলতে পারবেন না।

সবচেয়ে বড় শঙ্কা ইংল্যান্ডের। জুড বেলিংহাম, মার্ক গেহি, ডেকলান রাইস ও নিকো ও'রাইলি- এই চার ফুটবলারই আরেকটি হলুদ কার্ড দেখলে নিষিদ্ধ হবেন।

ইংল্যান্ডের মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনও হলুদ কার্ড নিয়ে নকআউট পর্বে উঠেছিলেন। তবে কবজির চোটে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় তার নিষেধাজ্ঞার বিষয়টি আর প্রাসঙ্গিক নয়। নরওয়ের উইঙ্গার আন্তোনিও নুসাও একই ঝুঁকিতে রয়েছেন।

সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া ও মিরো মুহেইমও নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন। তারা কার্ড দেখলে সেমিফাইনালে উঠলেও খেলতে পারবেন না।

শুক্রবার স্পেন ও বেলজিয়ামের ম্যাচেও দুই দলের একজন করে খেলোয়াড় ঝুঁকিতে আছেন। স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস এবং বেলজিয়ামের ডিফেন্ডার ব্র্যান্ডন মেখেলে আরেকটি হলুদ কার্ড দেখলে নিষিদ্ধ হবেন।

আর্জেন্টিনার ক্ষেত্রে এই তালিকায় আছেন কেবল একজন। ডিফেন্ডার গনসালো মন্তিয়েল হলুদ কার্ডের কারণে সেমিফাইনাল মিস করার ঝুঁকিতে রয়েছেন।

বাকি দলগুলোর শৃঙ্খলাজনিত পরিসংখ্যানেও রয়েছে পার্থক্য। পুরো টুর্নামেন্টে প্রতি ১৯.৭টি ফাউলে একটি করে হলুদ কার্ড দেখেছে আর্জেন্টিনা। অন্যদিকে ইংল্যান্ডে প্রতি ৭.৭টি ফাউলে একটি করে হলুদ কার্ড দেখানো হয়েছে। তবে কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড এড়িয়ে যেতে পারলে স্বস্তির খবর রয়েছে খেলোয়াড়দের। ফিফার নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল শেষে এর আগে জমা হওয়া সব একক হলুদ কার্ডের হিসাব মুছে যাবে। ফলে সেমিফাইনালে নতুন করে হলুদ কার্ডের হিসাব শুরু হবে।

 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
আরেক অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু
আরেক অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার