প্রধানমন্ত্রীর নির্দেশে আহত বন্য হাতির চিকিৎসা চলছে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ জুলাই ২০২৬, ০০:১৬আপডেট : ১২ জুলাই ২০২৬, ০০:১৬

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া এলাকার পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য হাতিটির দ্রুত ও যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) দুপুরের দিকে টেকনাফ সদর বিটের নাইট্যাংপাড়ার শিয়াল্যাঘোনা পাহাড়ি এলাকায় হাতিটি আহত হয়।  

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাতিটিকে সুস্থ করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আহত হাতিটিকে সুস্থ করে তুলতে বিশেষজ্ঞ চিকিৎসক দল কাজ করছে বলেও জানান তিনি।  

তিনি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে হাতিটি খাড়া পাহাড়ের ঢাল অতিক্রমের সময় টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে হাতিটি প্রায় ৩০০ ফুট নিচে শিলাপাথরযুক্ত ঝর্ণায় গড়িয়ে পড়ে।  

জানা গেছে, আঘাতপ্রাপ্ত হয়ে হাতির পেটে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে। পেছনের দুটি পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত রয়েছে। প্রচণ্ড ব্যথার কারণে দাঁড়াতে পারছে না। 

ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশনায় আহত হাতিটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এরপরই বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করেন। বর্তমানে হাতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
নভেম্বরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী
ইরান-যুক্তরাষ্ট্রের সংলাপ ফেরাতে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী
এই কঠিন বিপর্যয়ে বাংলাদেশ নেপালের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
এত রাতে কেন বোনকে কল করেছিলেন প্রীতিলতা? আরও যেসব প্রশ্নের উত্তর খুঁজছে আসক
রংপুরে চার খুনএত রাতে কেন বোনকে কল করেছিলেন প্রীতিলতা? আরও যেসব প্রশ্নের উত্তর খুঁজছে আসক
আন্দোলন দেশের জন্য ক্ষতি, বিরোধী দলের সহযোগিতা লাগবে: এ্যানি
আন্দোলন দেশের জন্য ক্ষতি, বিরোধী দলের সহযোগিতা লাগবে: এ্যানি
কারিগরি শিক্ষার উন্নয়নে বাংলাদেশ-চীন সমঝোতা
কারিগরি শিক্ষার উন্নয়নে বাংলাদেশ-চীন সমঝোতা
আবার চালু হলো কামরাঙ্গীরচর লোহার ব্রিজ
আবার চালু হলো কামরাঙ্গীরচর লোহার ব্রিজ
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী