বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের সহায়তার আশ্বাস জ্বালানি প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন ডেস্ক  
১৪ জুলাই ২০২৬, ০০:৩৯আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০০:৩৯

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বন্যাদুর্গত মানুষের পাশে আছে এবং থাকবে। দুর্গত মানুষের যেকোনও প্রয়োজনে সরকার সর্বাত্মক সহায়তা দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে।

সোমবার (১৩ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নে বন্যাদুর্গত মানুষদের খোঁজখবর নেওয়া ও ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। পরে এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, গত সাত দিন ধরে আপনারা অনেক কষ্টের মধ্যে আছেন। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, এই দুর্দিন দ্রুত শেষ হোক। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করছি—প্রতিটি দুর্গত, কষ্টে থাকা ও নিরন্ন মানুষের কাছে সরকার খাবার পৌঁছে দেবে।

তিনি বলেন, পানি নেমে যাওয়ার পর যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামতে সরকার সহায়তা দেবে। এছাড়া ফসলি জমি, মাছের ঘের ও গবাদিপশুর ক্ষয়ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, উপজেলা ও জেলা প্রশাসন প্রথম দিন থেকেই দুর্গত মানুষের কষ্ট লাঘবে কাজ করছে। স্থানীয় সংসদ সদস্যরাও মাঠে আছেন। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ কার্যক্রমের সমন্বয় এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে সেখানে গেছেন বলেও জানান।

তিনি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে বাংলাদেশ সেনাবাহিনী সহায়তা করেছে এবং বিমান বাহিনী বিপন্ন মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে। এ জন্য তিনি দুই বাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

/এম/
সম্পর্কিত
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
মা-বাবা আর ফিরবেন না, তবু পথ চেয়ে ১২ বছরের তসেরিং
সর্বশেষ খবর
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের