দেশে প্রথম কোনও রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু

যশোর প্রতিনিধি 
২১ অক্টোবর ২০২৬, ১৭:১০ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৭:১০

দেশে প্রথম কোনও রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে যশোর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দুই কিলোওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সিস্টেমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

এ সময় তিনি সৌরবিদ্যুৎ সিস্টেম চালু করেন। নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ সিস্টেমের মাধ্যমে নিজেদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার সাহায্যে জাতীয় গ্রিডেও সরবরাহ করা হবে বলে জানিয়েছে প্রতিমন্ত্রী। 

প্রতিমন্ত্রী বলেন, ‘যশোর বিএনপির কার্যালয়ে সৌর বিদ্যুৎ চালুর মধ্যে দিয়ে অন্য রাজনৈতিক দলগুলোও তাদের সারাদেশের কার্যালয়ে এই সোলার বসানোর আগ্রহ দেখাবে। আমরা প্রথম এটি চালু করলাম। জেলা বিএনপির এই বিনিয়োগ আগামী সাড়ে তিন বছরের মধ্যে উঠে আসবে।’

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলার সেচের পাম্পগুলো সৌরবিদ্যুৎ প্রকেল্পর আওতায় আনা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে, যেসব স্থানে ডিজেল দিয়ে পানির পাম্প চালানো হয় সেখানে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলার সেচের পাম্পগুলোকে দ্রুত সৌরবিদ্যুৎ প্রকেল্পর আওতায় না হবে। যাতে বিদ্যুৎ ও ডিজেলের ওপর চাপ কমে, সূর্যের তাপ থেকে এসব সেচ পরিচালনা সহজ হবে। এতে কৃষিতে উৎপাদন খরচ কমে যাবে।’

আগামী গ্রীষ্মের আগে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে জানিয়ে প্রতিমন্ত্রী অমিত বলেন, ‘সারাদেশে সৌরবিদ্যুতের ওপর মানুষের যে আগ্রহ, তাতে আগামী গ্রীষ্মের আগে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে অতিরিক্ত ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট উৎপাদন হবে। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নতুন উদ্যোক্তা তৈরি করতে চায় সরকার। নীতিমালার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি তরুণ উদ্যোক্তা এবং প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানি খাতে অংশগ্রহণের সুযোগ পাবেন। উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণও দেবে সরকার। একই সঙ্গে স্থানীয় প্রতিষ্ঠানগুলো জাতীয় পর্যায়ের অভিজ্ঞ কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নিজেদের প্রযুক্তিগত, আর্থিক ও ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন করতে পারবে। স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সার্ভিস প্রোভাইডার নির্বাচন করা হবে। একক প্রতিষ্ঠানের পাশাপাশি যৌথ উদ্যোগের মাধ্যমেও আবেদন ও অংশগ্রহণের সুযোগ থাকবে, যা স্থানীয় ও নতুন উদ্যোক্তাদের অভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করবে।’

যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সৌরবিদ্যুৎ সিস্টেমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্ সচিব আনসারুল হক রানা।

/এএম/ 
সম্পর্কিত
দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
সর্বশেষ খবর
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৭ জনের, হাসপাতালে ভর্তি ১৩৭৩
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৭ জনের, হাসপাতালে ভর্তি ১৩৭৩
অনলাইনে রেজিস্ট্রেশন করে অতিরিক্ত ডিআইজির সেই বাড়িতে কী কী হতো
অনলাইনে রেজিস্ট্রেশন করে অতিরিক্ত ডিআইজির সেই বাড়িতে কী কী হতো
ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে তাসকিন
ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে তাসকিন
সড়কে মৃত্যুর মিছিল: ১৩ বছরে ঝরেছে সোয়া লাখ প্রাণ
সড়কে মৃত্যুর মিছিল: ১৩ বছরে ঝরেছে সোয়া লাখ প্রাণ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান