বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সবচেয়ে সুসংহত: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৬, ১১:২৫আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১২:০৮

বিবিআইএন মোটর ভেহিক্যাল এগ্রিমেন্ট চার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গতিশীলতা বাড়াবে। ভারতে সফররত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাতকালে একথা বলেন।  

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বনমন্ত্রী

দিল্লির রাষ্ট্রপতি ভবনে এ দিন সন্ধ্যায় অনুষ্ঠিত এই বৈঠকের শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী ভারতের কেরালার পুত্তিঙ্গাল মন্দিরে রবিবারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এই শোকাবহ ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতির কাছে ভারতের জনগণের জন্য বাংলাদেশের সহমর্মিতা পৌঁছে দেন তিনি।

এ সময় বাংলাদেশের বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত  সৈয়দ মোয়াজ্জেম আলী উপস্থিত ছিলেন।

‘যে কোনও সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সবচেয়ে বেশি সুসংহত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান’- এই মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, আমাদের স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে আর্থ-সামাজিক উন্নয়নের গতিধারায় ভারতের সহযোগিতা বাংলাদেশের জনগণ সব সময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। সাম্প্রতিক সময়ে বিদ্যুত ও পরিবহন খাতের উন্নয়ন এবং ছিটমহল বিনিময়সহ বিভিন্ন খাতে ভারতের আন্তরিক সহযোগিতা সেদেশের সরকারের রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। গত মার্চে বাংলাদেশ থেকে ভারতে ব্যান্ডউইথ রফতানির বিষয়টি উল্লেখ করে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে আরও বেশি তৎপর হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী ও বনমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্যখাতে সরকারের গৃহীত সার্বিক কর্মসূচি ও তার সাফল্যের চিত্র এসময় তুলে ধরেন। বাংলাদেশে ভারতের সহায়তায় কয়েকটি নতুন মেডিক্যাল কলেজ নির্মাণ ও পুরানো কিছু কলেজের সংস্কারের চলমান কাজের চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ আশা করে, স্বাস্থ্যখাতের উন্নয়নে ভারতের সহযোগিতার পরিমাণ ভবিষ্যতে আরও বাড়বে।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বাংলাদেশের স্বাস্থ্যখাতসহ আর্থ-সামাজিক বিভিন্ন সূচকের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সমৃদ্ধির লক্ষ্যে ভারতের সহায়তা আরও বাড়বে বলে আশ্বাস দেন। এসময় প্রণব মুখার্জী তার লেখা তিনটি বই স্বাস্থ্যমন্ত্রীকে উপহার দেন। স্বাস্থ্যমন্ত্রীও তাকে আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য নকশিকাঁথা  উপহার দেন ।

পরে রাতে নয়াদিল্লীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত নৈশভোজে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধবসহ অন্য নেতারা মিলিত হন।   

/টিএন/

আরও পড়তে পারেন:

৩ হাজার ২৮২টি সাইট নিরাপত্তা ঝুঁকিতে

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম