ইউপি ভোটে আরও সক্রিয় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৬, ১৫:০৬আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৫:০৮

কাজী রকিবউদ্দিন আহমেদ আগামী ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সক্রিয় থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ।
বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সিইসি বলেন, ‘দুই ধাপের নির্বাচনের অভিজ্ঞতার আলোকে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসেছিলাম। সার্বিক দিক পর্যালোচনা করেছি। পরবর্তী নির্বাচনগুলোতে যাতে সহিংসতা না হয়, সেই ব্যবস্থা নিতে বলেছি। তারা ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘অতীতেও ইউপি নির্বাচনে সহিংসতা হয়েছে। এখানে দলীয় বিষয় রয়েছে। তবে নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনা ঘটলে সে ব্যাপারে তদন্ত হয়। আমরা সাম্প্রতিক ঘটনাগুলোর তদন্ত করছি। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’
নির্বাচন কমিশন সচিবালয়ে সকালের ওই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাবের ডিজিসহ অন্যান্য বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন: সবার জন্য বৈশাখী বোনাস বাধ্যতামূলক করার কথা ভাবছে সরকার

/ইএইচএস/এফএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম