একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুলাই ২০২৬, ১৬:৩১আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৮:৪১

১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

স্থানীয় সরকার বিভাগের তিন প্রকল্প

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলো হলো—‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ বা জিএসআইডিপি-২’ প্রকল্পের প্রথম সংশোধন, ‘বৃহত্তর দিনাজপুর—দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়—জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প’ এবং ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প’-এর তৃতীয় সংশোধনও অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা–আশুলিয়া এক্সপ্রেসওয়ের দ্বিতীয় সংশোধন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন ‘ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প’-এর দ্বিতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে একনেক।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলো হলো—‘সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প’-এর তৃতীয় সংশোধন এবং একটি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ—বেগমগঞ্জ-৫—ও দুটি অনুসন্ধান কূপ—বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২—খনন প্রকল্প।

এ ছাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ‘মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন’ প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে।

৫০ কোটি টাকার কম ব্যয়ের প্রকল্প

সভায় পরিকল্পনামন্ত্রীর এখতিয়ারে ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১১টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটি আঞ্চলিক অফিস স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন, বরিশালের গৌরনদীতে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন প্রকল্প।

এ ছাড়া নলকা–সিরাজগঞ্জ–সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ চার লেনে এবং অবশিষ্ট অংশ দুই লেনে উন্নীতকরণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন, পিরোজপুর–নাজিরপুর–মাটিভাঙ্গা–পাটগাতী–ঘোনাপাড়া জেলা মহাসড়কসহ কয়েকটি সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের প্রথম সংশোধন এবং ভূঞাপুর লিংক সড়ক নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনের বিষয়েও সভাকে জানানো হয়।

তালিকায় আরও রয়েছে—রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালনের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধন, পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্ক সম্প্রসারণ ও ক্ষমতাবর্ধন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং গোপালগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, রংপুর, জামালপুর ও যশোর জেলায় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) ছয়টি কেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন।

/এনআই/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসানের সাক্ষাৎ
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
সর্বশেষ খবর
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার