পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে শনিবার (২৫ জুলাই) দেশটির রাজধানী মালেতে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী।
সাক্ষাৎকালে উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় সামুদ্রিক ও নীল অর্থনীতি, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পর্যটন এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।
পরে রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে এক চা-চক্রের আয়োজন করেন।
এ সময় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।









