আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জুলাই ২০২৬, ২২:৫৪আপডেট : ২৭ জুলাই ২০২৬, ২২:৫৬

সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাতিল নিয়ে প্রবাসীদের উদ্দেশে বার্তা দিয়েছে আবু ধাবির বাংলাদেশ দূতাবাস। দূতাবাস বলছে, “অনেক বাংলাদেশি ভাই বোন যারা ছুটিতে বা অন্য কোনও কারণে সংযুক্ত আরব আমিরাতের বাইরে আছেন, হঠাৎ করে কোনও কারণ উল্লেখ ছাড়াই তাদের ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এতে আমিরাতে রেসিডেন্সি আছে এমন প্রবাসীদের মাঝে অনেক উদ্বেগ-উৎকন্ঠা তৈরি হয়েছে।” সোমবার (২৭ জুলাই) এক বার্তায় দূতাবাস এসব কথা জানায়। 

দূতাবাস বলছে, “আপনাদের আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে ইতোমধ্যেই কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দফতরে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পাবার চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। এটি কি কোনও টেকনিক্যাল ত্রুটি, অথবা বিশেষ কোনও কারণে ঘটছে কিনা— সেটি জানার ও বোঝার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি।” 

দূতাবাস জানায়, “আমরা আপনাদেরকে আরও আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ সরকারের ঊর্ধতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলে এই বিষয়ে অবগত ও নিয়মিত খোঁজ-খবর রাখছেন।” দূতাবাস সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া মাত্রই সরকারের সঙ্গে সমন্বয় করে আপনাদেরকে জানাবে বলেও উল্লেখ করা হয়। 

এতে আরও বলা হয়, “বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, সরকারি প্রতীক ও বাংলাদেশের পতাকা, দূতাবাসের ইমেইল আইডি ব্যবহার করে বিভিন্নজন কিছু অসত্য, অসম্পূর্ণ তথ্য ও গুজব ছড়াচ্ছেন; অনেকেই আবার তা না বুঝে শেয়ার দিচ্ছেন। এসব বিষয় থেকে দূরে থাকুন। সচেতন ও দায়িত্বশীল প্রবাসী হিসেবে, বাংলাদেশ ও আমিরাতের সকল ধরণের আইন-কানুন মেনে চলুন ও একমাত্র অফিশিয়াল সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর আস্থা রাখুন।” 

প্রসঙ্গত, সরকারি ঘোষণা ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশিদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। এমন ঘটনায় মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজারে লাখ লাখ প্রবাসীর মাঝে ভিসা বাতিলের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছুটিতে থাকা অনেকে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়ে জানতে পারছেন তাদের ভিসা বাতিলের কথা। প্রবাসীরা জানান, তাদের কাছে কোম্পানিরও সবকিছু ঠিক থাকার পরও ভিসা বাতিল হয়ে যাচ্ছে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
একটি ফুড ট্রাক, দুই নারী; যেভাবে গড়ে তুললেন রেস্তোরাঁ সাম্রাজ্য
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি করার লক্ষ্য সরকারের
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি করার লক্ষ্য সরকারের
দেশে সারের সংকট নেই, দুষ্টু লোকদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক: কৃষিমন্ত্রী
দেশে সারের সংকট নেই, দুষ্টু লোকদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক: কৃষিমন্ত্রী
ব্রিকসকে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে ১০ প্রস্তাব তৈরির আহ্বান মোদির
ব্রিকসকে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে ১০ প্রস্তাব তৈরির আহ্বান মোদির
মসজিদে পাওয়া অস্ত্র থানায় নিয়ে গেলেন মুয়াজ্জিন, পুলিশ জানালো লুট হয়েছিল
মসজিদে পাওয়া অস্ত্র থানায় নিয়ে গেলেন মুয়াজ্জিন, পুলিশ জানালো লুট হয়েছিল
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি