আগামী অধিবেশনেই সংসদে উঠছে গুম প্রতিরোধ আইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ আগস্ট ২০২৬, ১৯:৪২আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৯:৪২

আগামী সংসদ অধিবেশনেই গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে মধ্যস্থতা এবং দেওয়ানি মামলা পরিচালনা পদ্ধতির উন্নয়ন’ প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিনব্যাপী ‘আইন পেশাজীবীদের জন্য মৌলিক মধ্যস্থতা প্রশিক্ষণ’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইন মন্ত্রণালয় ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ভারতও অনুধাবন করেছে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা কথা বলতে পারেন না। শেখ হাসিনার বিষয়ে পরবর্তী করণীয় কী হবে, তা সরকার পর্যালোচনা করে দেখবে।

সাইবার আইন প্রণয়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আইনটি নিয়ে কাজ চলছে। তবে এ আইন দিয়ে কারও কণ্ঠরোধ করা হবে না।

এর আগে প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. খাদেমউল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি জুনকো তাকাহাশি, জাপানের বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের (আইসিডি) উপমহাপরিচালক কাজুনোরি নোসে এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মহাপরিচালক মো. মনজুরুল হোসেন।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলার জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও জেলা জজ আদালতে কর্মরত আইনজীবীসহ মোট ৪০ জন অংশ নেন। প্রশিক্ষণে মধ্যস্থতার মৌলিক ধারণা, কার্যকর যোগাযোগ কৌশল, সমঝোতা পরিচালনার দক্ষতা, ব্যবহারিক অনুশীলন এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক ছিলেন জাপানের কেইও ইউনিভার্সিটি ল স্কুলের অধ্যাপক ও আইনজীবী মাসাকো মিয়াতাকে। তিনি মধ্যস্থতা বিষয়ে জাপানের অভিজ্ঞতা, আন্তর্জাতিক সেরা চর্চা এবং ব্যবহারিক কৌশল তুলে ধরেন।

আইন মন্ত্রণালয় জানায়, জাইকার সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্পের লক্ষ্য হলো দেশে মধ্যস্থতা ব্যবস্থাকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং বিচারপ্রার্থীদের জন্য সহজ, দ্রুত ও সাশ্রয়ী ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা।

/বিআই/এম/
সম্পর্কিত
‘জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়া হচ্ছে’
কৃষিতে রফতানিমুখী উৎপাদনের ওপর জোর সংসদীয় স্থায়ী কমিটির
গুম-হত্যার অভিযোগআসাদুজ্জামান-ইশতিয়াকসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট
সর্বশেষ খবর
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবাসিক ভবনে সিগারেটের মজুত, সব কারবার রাতেই
আবাসিক ভবনে সিগারেটের মজুত, সব কারবার রাতেই
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৯২৩ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৯২৩ মামলা
ফিক্সিংয়ের অভিযোগে বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তি নিষিদ্ধ
ফিক্সিংয়ের অভিযোগে বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তি নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি