নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ আগস্ট ২০২৬, ২১:২৭আপডেট : ০২ আগস্ট ২০২৬, ২২:২৬

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে নির্ধারিত শিক্ষাগত সনদের ভিত্তিতে স্থানীয় পর্যায়েই বয়স সংশোধনের আবেদন নিষ্পত্তি করা যাবে।

গত ২১ জুলাই নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এনআইডি সংক্রান্ত বিভিন্ন সেবা আরও সহজ ও দ্রুত করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ভোটার এলাকা পরিবর্তন (মাইগ্রেশন) পুরোপুরি অনলাইনে করার প্রস্তাব রয়েছে। এ সেবা নিতে নির্ধারিত ফি দিতে হবে, যা নতুন বিধিমালায় অন্তর্ভুক্ত করা হবে।

আখতার আহমেদ বলেন, আইনে প্রতি ১৫ বছর পর এনআইডি নবায়নের বিধান রয়েছে। এ জন্য নির্ধারিত একটি ফরম থাকবে, যেখানে আবেদনকারীকে পারিবারিক তথ্য (ফ্যামিলি ট্রি) দিতে হবে। এতে তথ্য যাচাই সহজ হবে। এনআইডি নবায়নের ক্ষেত্রেও নির্ধারিত ফি রাখা হবে।

মাঠপর্যায়েই হবে জন্ম তারিখ সংশোধন

ইসি সচিব বলেন, বর্তমানে এনআইডির জন্ম তারিখ সংশোধনের আবেদন কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাবলিক পরীক্ষার সনদ—যেমন জেএসসি, এসএসসি বা এইচএসসি/সমমানের সনদে উল্লেখ থাকা জন্মতারিখের ভিত্তিতে মাঠ পর্যায়ের কর্মকর্তারাই সংশোধনের আবেদন নিষ্পত্তি করতে পারবেন।

প্রবাসীদের ভোটার নিবন্ধনও হবে আরও সহজ

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়াও সহজ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

আখতার আহমেদ বলেন, বর্তমানে প্রবাসীদের আবেদন জমা ও বায়োমেট্রিক নেওয়ার পর তা দেশে পাঠানো হয়। এরপর তদন্ত শেষে অনুমোদন দেওয়া হয়। নতুন ব্যবস্থায় বায়োমেট্রিক তথ্য সরাসরি আপলোড করা হবে। তদন্তে তথ্য সঠিক পাওয়া গেলে কেন্দ্র থেকেই অনুমোদন দেওয়া হবে। এতে নিবন্ধন প্রক্রিয়ার একটি ধাপ কমে যাবে।

/এএজে/এম/এমওএফ/
সম্পর্কিত
রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না
এনআইডি সংশোধন সহজ করতে ইসির নতুন উদ্যোগ
আপাতত ফ্রান্সে বাংলাদেশিদের এনআইডি কার্যক্রম শুরু করছে না ইসি
সর্বশেষ খবর
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার
লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার
ঢাকার আদালতকে উত্তর-দক্ষিণে পৃথক করতে আইনি নোটিশ
ঢাকার আদালতকে উত্তর-দক্ষিণে পৃথক করতে আইনি নোটিশ
ধানমন্ডি লেকে থাকবে শুধু চায়ের দোকান
ধানমন্ডি লেকে থাকবে শুধু চায়ের দোকান
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?