ঢাকায় মালয়েশিয়ার প্রতিনিধি দল, আলোচনা কী নিয়ে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ আগস্ট ২০২৬, ১৩:৫৬আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৩:৫৬

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসা মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছে। প্রতিনিধি দলটি গত সোমবার দিবাগত রাত ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক তাদেরকে স্বাগত জানান। এ সময় তিনি প্রতিনিধি দলের প্রধানের হাতে ফুলের তোড়া তুলে দেন।

বোয়েসেল জানায়, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে এ সফর ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

সফরকালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবে মালয়েশিয়ার প্রতিনিধি দল।

এ সময় বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমেদ, উপব্যবস্থাপক সাঈদ সালেহীন এবং বিমানবন্দরের ওয়েলফেয়ার ডেস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসও/ইউএস/
সম্পর্কিত
নাজিবকে গৃহবন্দি রাখার অনুমতি দিলেন মালয়েশিয়ার রাজা
আল্লামা ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বশেষ খবর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার