নারী ও শিশু উন্নয়নের ১০ প্রকল্প একীভূত করছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ আগস্ট ২০২৬, ১৮:৪৮আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৮:৪৮

নারী ও শিশু উন্নয়ন কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করতে মহিলা ও শিশু বিষয়ক অধিদফতরের ১০টি সমজাতীয় উন্নয়ন প্রকল্প একীভূত করে একটি ‘আমব্রেলা প্রকল্প’ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (৪ আগস্ট) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে বাস্তবায়নের জন্য সবুজ পাতায় থাকা ১৫টি অননুমোদিত প্রকল্পের মধ্যে কার্যক্রমে মিল থাকায় ১০টি প্রকল্প একীভূত করা হচ্ছে। এ লক্ষ্যে একটি সমন্বিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ডা. জাহেদ উর রহমান আরও জানান, মন্ত্রণালয়ের আরও ১০টি প্রকল্পের ব্যয় ও পরিধি বাড়ানো হয়েছে। এসব প্রকল্পের আওতায় শিশুদিবাযত্ন কেন্দ্র, কিশোর-কিশোরী ক্লাব, বাল্যবিয়ে প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং কারিগরি দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

এ ছাড়া ‘জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১’ সময়োপযোগী করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বরিশাল বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরির নিজস্ব অফিসকক্ষ না থাকায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কক্ষ বরাদ্দ চাওয়া হয়েছে।

/জেইউ/এম/

/জেইউ/এম/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
কী করলে ‘শিবিরের মঙ্গল’ হবে, জানালেন রাশেদ খাঁন  
কী করলে ‘শিবিরের মঙ্গল’ হবে, জানালেন রাশেদ খাঁন  
গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ সরকারকেই নিতে হবে, একটু সময় দিয়ে দেখি
সাক্ষাৎকারে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ সরকারকেই নিতে হবে, একটু সময় দিয়ে দেখি
রিপন মিয়ার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সালিশে ৫ লাখ জরিমানা, গ্রামছাড়ার নির্দেশ
রিপন মিয়ার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সালিশে ৫ লাখ জরিমানা, গ্রামছাড়ার নির্দেশ
ইরানকে ‘শাস্তি’ দেওয়ার সৃজনশীল বুদ্ধি খুঁজছে মার্কিন সেনাবাহিনী
ইরানকে ‘শাস্তি’ দেওয়ার সৃজনশীল বুদ্ধি খুঁজছে মার্কিন সেনাবাহিনী
সর্বাধিক পঠিত
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই