৪০ গারো নারীকে ফেরত দিয়েছে বিএসএফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৬, ১৮:৫২আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৮:৫৫

ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি ৪০ গারো নারী নেত্রকোনা সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর হাতে আটক ৪০ জন বাংলাদেশি গারো নারীকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চৈত্র সংক্রান্তি মেলা ও পূজা উপলক্ষে বুধবার তারা সীমান্তের ওপারে বাঘমারা বাজারে গেলে তাদের আটক করেছিল বিএসএফ।
বিজিবি’র সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বাংলা ট্রিবিউনকে জানান, চৈত্র সংক্রান্তি পূজা ও মেলা উপলক্ষে নেত্রকোনার বিজয়পুর সীমান্তের ওপারে ভারতের বাঘমারা বাজারে যান ৪০ জন বাংলাদেশি গারো নারী। যাওয়ার পর বিএসএফ তাদের আটক করে।
খবর পেয়ে নেত্রকোনার ১১ ব্যাটালিয়নের অধিনায়ক ৪০ জন বাংলাদেশি গারো নাগরিককে ফিরিয়ে আনার বিষয়ে ১৪১ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করেন। প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে নেত্রকোনা পুলিশ সুপারকেও অনুরোধ জানান তিনি।

আরও পড়তে পারেন: আসুন নববর্ষে সবাই ঐক্যবদ্ধ হই: খালেদা জিয়া

বাংলাদেশ ও ভারতের বিজিবি ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদের ফেরত দেয় বিএসএফ। ফেরত পাওয়ার পর ৪০জন গারো নারীকে প্রথমে নিকটবর্তী পুলিশ ক্যাম্পে নিয়ে যান তারা। সেখান থেকে তাদের প্রত্যেককে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

/জেইউ/এমএনএইচ/    

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম