নতুন শাড়ি পরেননি, ইলিশও খাননি প্রধানমন্ত্রী

পাভেল হায়দার চৌধুরী
১৪ এপ্রিল ২০১৬, ২১:২৪আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ২২:১৭

দলীয় নেতাকমীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পহেলা বৈশাখে নতুন শাড়ি পরেননি, ইলিশও খাননি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এদিন গণভবনে খাবারের তালিকায় ইলিশ থাকবে না সে কথা অবশ্য আগেই জানানো হয়েছিল।

গণভবন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর বৈশাখী আয়োজনে দুপুরের খাবার ছিল খিচুড়ি, মুরগির মাংস ও বেগুন ভাজা। মেনুতে ডিম থাকলেও তিনি খাননি। তার ব্যক্তিগত স্টাফরা জানান, অন্য দিনের মতো বেলা ১টা থেকে দেড়টার মধ্যেই দুপুরের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী। বাড়তি ব্যস্ততা না থাকলে প্রতিদিনই এ সময় তিনি খাবার গ্রহণ করেন। চিকিৎসকের পরামর্শেই তিনি এ নিয়ম মেনে চলেন।

অন্যদিকে জানা গেছে, প্রধানমন্ত্রী আজ নতুন শাড়িও পরেননি। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত স্টাফরা।

এছাড়া যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী আজ যে শাড়ি পরেছিলেন, তা পুরনো। আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি। এর আগেও দুই তিনটি অনুষ্ঠানে তিনি ওই শাড়ি পরেছিলেন।’

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি মোটা পাড়ের ওই জামদানি শাড়ি পরেন। শাড়ির জমিনে ছিল বিভিন্ন রঙের কারুকাজ।

প্রধানমন্ত্রীর বৈশাখের প্রথম দিনটি কেমন কেটেছে জানতে চাইলে তার ব্যক্তিগত এক কর্মকর্তা জানান, মন-মেজাজে প্রতিদিনের চেয়ে একটু আলাদা ছিলেন প্রধানমন্ত্রী। উৎসবের একটি আবহ সারাদিনই ছিল তার চেহারায়। সরকারি ছুটি থাকায় অফিসে যেতে হয়নি। টুকটাক কিছু কাজ বাসভবনে বসেই করেছেন। কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবারের বৈশাখের উৎসব পালন হওয়ায় দিন শেষে আরও বেশি ফুরফুরে ছিলেন।

তিনি জানান, উৎসবকে কেন্দ্র করে কোথায় কী হচ্ছে, সে বিষয়ে সারাদিনই খোঁজ-খবর রেখেছেন প্রধানমন্ত্রী। দলের কেন্দ্রীয় কমিটির নেতা ছাড়াও শুভাকাঙ্খী, পরিবার পরিজনের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন।

আরও পড়ুন: আমি কাউকে ইলিশ খেতে নিষেধ করিনি: প্রধানমন্ত্রী

 /এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম