সরকারের ১৮০ দিনে মন্ত্রিসভায় রদবদল, যা বললেন তথ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ আগস্ট ২০২৬, ১৩:৪০ আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৩:৪০

মন্ত্রিসভার রদবদল নিয়ে নানা আলোচনার মধ্যে এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।  

মঙ্গলবার (১১ আগস্ট) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ নিয়ে কথা বলেন তিনি।   

১৮০ দিন পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে তথ্য উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে এমন কোনও সিদ্ধান্ত বা ইঙ্গিত দেওয়া হয়নি। তবে মন্ত্রী ও মন্ত্রণালয়গুলোর কর্মদক্ষতা নিয়মিত মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী।”  

জাহেদ উর রহমান বলেন, “সরকারের পক্ষ থেকে এমন কোনও সিদ্ধান্ত বা ইঙ্গিত দেওয়া হয়নি। তবে মন্ত্রী ও মন্ত্রণালয়গুলোর কর্মদক্ষতা নিয়মিত মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী।”    

তিনি বলেন, “এটা ১৮০ দিন, ৩৬৫ দিন— এভাবে দেখার বিষয় নয়। প্রধানমন্ত্রী নিশ্চয়ই মন্ত্রী এবং মন্ত্রণালয়গুলোর পারফরম্যান্স মূল্যায়ন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।” প্রয়োজনে দায়িত্ব পুনর্বণ্টনের মতো সিদ্ধান্তও হতে পারে বলে জানান তিনি। 

কোনও কোনও মন্ত্রীর কাছে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলে ভবিষ্যতে সেখানে পরিবর্তন আসতে পারে কিনা— এমন আলোচনা বাইরে রয়েছে বলেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। তবে তিনি স্পষ্ট করেন, এসবই সম্ভাব্য বিকল্প। ১৮০ দিন পূর্ণ হলেই বড় ধরনের রদবদল হবে— এমন কোনও সিদ্ধান্ত হয়নি। 

তিনি বলেন, “জনগণকে সর্বোচ্চ সেবা দিতে একটি গণতান্ত্রিক সরকার সব সময়ই তার কার্যক্রম মূল্যায়ন করবে। কোথাও সমস্যা দেখা দিলে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
গণমাধ্যমের ওপর আধিপত্য বিস্তারের কোনও ইচ্ছা সরকারের নেই: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর সফরে বোয়িংয়ের সঙ্গে চুক্তি কি হবে, যা বললেন তথ্য উপদেষ্টা
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
রাস্তায় পুলিশের প্রিজন ভ্যান থেকে যেভাবে পালালো ‘পিচ্চি রাজা’
রাস্তায় পুলিশের প্রিজন ভ্যান থেকে যেভাবে পালালো ‘পিচ্চি রাজা’
সকাল থেকে অবরুদ্ধ এক কলেজের ১৪ শিক্ষক, বদলি করেও কাজ হয়নি
সকাল থেকে অবরুদ্ধ এক কলেজের ১৪ শিক্ষক, বদলি করেও কাজ হয়নি
নারীদের যাতায়াতে আসছে আরও ১০০ পিংক বাস
নারীদের যাতায়াতে আসছে আরও ১০০ পিংক বাস
হামলা-দখল-চাঁদাবাজি থামবে কবে?
হামলা-দখল-চাঁদাবাজি থামবে কবে?
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’