কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে জানি না: শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে তথ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ১৩:০৪ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৩:১১

‘কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানি না। সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই।’

শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় কী আলোচনা হচ্ছে এবং এনিয়ে সরকারের প্রতিক্রিয়া কী— এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই মন্তব্য করেন।  

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার। 

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে ধরে আনতে চাই। শেখ হাসিনা শুধু অভিযুক্ত নন, তিনি দণ্ডপ্রাপ্ত। সে কারণে অনেক মৌলিক মানবাধিকার এখানে কার্যকর হবে না। কারণ তিনি সাজাপ্রাপ্ত অপরাধী।’ 

তিনি বলেন, ‘হাসিনাকে কী প্রক্রিয়াতে দেশে আনা হবে তা এখানে ম্যাটার করে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে।’  

জাহেদ উর রহমান আরও বলেন, ‘অন্য যেকোনও সময়ের চেয়ে খাদ্য মজুদ বেশি আছে। গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম নতুন মজুরি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে।’ 

বাসে আগুনসহ নানা সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ‘মাফিয়া দল তাদের অর্থায়ন থামেনি। সরকার খুব দ্রুত তাদের ধরবে।’ 

এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা। শ্রম ও কর্মসংস্থান খাতের বিষয়ে তিনি এ আশার কথা জানান। 

এ সময় দেশের ইতিহাসে যেকোনও সময়ের তুলনায় বর্তমানে সরকারের খাদ্য মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। এরই মধ্যে এ জন্য ৩০০ জন শ্রমিককে বাছাই করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

/এএইচএস/এসটি/  
সম্পর্কিত
বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক
পাসপোর্ট চেয়ে আবেদন: শেখ হাসিনার পাঠানো ই-মেইল নিয়ে যা জানা গেলো
সর্বশেষ খবর
হাওর এক্সপ্রেসের বগিতে দুর্বৃত্তদের আগুন, তদন্তে রেলওয়ে পুলিশ
হাওর এক্সপ্রেসের বগিতে দুর্বৃত্তদের আগুন, তদন্তে রেলওয়ে পুলিশ
শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইমে বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি?
শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইমে বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি?
বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণ ও আন্নার
বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণ ও আন্নার
কারাগারে থেকেও মিছিলের মামলায় আসামি, ওসি বললেন ‘টাইপ মিসটেক’
কারাগারে থেকেও মিছিলের মামলায় আসামি, ওসি বললেন ‘টাইপ মিসটেক’
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন