‘র’ কর্মকর্তার ঢাকা সফর, ‘স্বাভাবিক এনগেজমেন্ট’ বললেন ডা. জাহেদ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ আগস্ট ২০২৬, ১৩:৫০ আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৩:৫০

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর একজন শীর্ষ কর্মকর্তার ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একে ‘স্বাভাবিক এনগেজমেন্ট’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, “বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় জল্পনা তৈরি করা হচ্ছে।”  

মঙ্গলবার (১১ আগস্ট) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।   

তথ্য উপদেষ্টা জানান, ওই কর্মকর্তা চীন থেকে ঢাকা এসেছেন এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, “বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাউন্টারপার্টদের মধ্যে এ ধরনের যোগাযোগ স্বাভাবিক।”  

তিনি বলেন, “বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও অতীতে ভারত সফর করেছেন।”  

তবে এই ধরনের যোগাযোগ অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রতি সম্মান রেখে হতে হবে বলে মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, “আগে ভারতের কোনও সংস্থা বা প্রতিষ্ঠান বাংলাদেশে যেভাবে কাজ করে থাকুক, সেই ধরনের অ্যাটিটিউড এখন আর হতে পারবে না।”  

ডা. জাহেদ বলেন, “বাংলাদেশে এখন জনগণের নির্বাচিত সরকার রয়েছে। জনগণ ও রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন করে কোনও দেশের সঙ্গে সম্পর্ক তৈরির সুযোগ এই সরকারের নেই।”  

ভারতের সঙ্গে সম্পর্কের ‘রিয়ালাইনমেন্ট’ প্রয়োজন 

জাহেদ উর রহমান বলেন, “বন্ধু পরিবর্তন করা গেলেও প্রতিবেশী পরিবর্তন করা যায় না। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও এনগেজমেন্ট চলতেই হবে। তবে সেই সম্পর্কের ধরন বদলাতে হবে।”  

তিনি বলেন, “আমি বারবার রিয়ালাইনমেন্টের কথা বলছি। গত ১৭ বছরে যেভাবে হয়েছে, তার বাইরে থেকে সম্পর্ক করতে হবে।” 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যেও বাংলাদেশের নির্বাচিত সরকার সম্পর্কে বাস্তবতা উপলব্ধির কিছু ইঙ্গিত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

ঢাকায় ভারতের হাইকমিশনার বাংলাদেশ সরকারের মনোভাব দিল্লিকে জানাবেন বলেও আশা প্রকাশ করেন জাহেদ উর রহমান।

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
গণমাধ্যমের ওপর আধিপত্য বিস্তারের কোনও ইচ্ছা সরকারের নেই: তথ্য উপদেষ্টা
‘নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ’
দিল্লিতে পরবর্তী হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
সর্বশেষ খবর
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও লুটপাট, নেতৃত্বে বিএনপি নেতা
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও লুটপাট, নেতৃত্বে বিএনপি নেতা
বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে সময়সীমা বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে সময়সীমা বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
‘চিরস্থায়ী’ বরফ গলে মুছে যাচ্ছে ‘পবিত্র’ পর্বতচূড়া
‘চিরস্থায়ী’ বরফ গলে মুছে যাচ্ছে ‘পবিত্র’ পর্বতচূড়া
বুক ফাটিয়ে বলবো ওরা রাজাকার ও দেশের শত্রু, রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী
বুক ফাটিয়ে বলবো ওরা রাজাকার ও দেশের শত্রু, রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’