ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য প্রয়োজন: এ্যানি  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ আগস্ট ২০২৬, ১৫:১১ আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৫:১১

গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 

তিনি বলেছেন, “বিএনপির নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শরিক দলগুলোর পাশাপাশি বামপন্থি রাজনৈতিক শক্তিগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভবিষ্যতেও গণতন্ত্র রক্ষায় সেই ঐক্য ধরে রাখতে হবে।” 

বুধবার (১২ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাধীনতাবিরোধীদের গণতন্ত্র নস্যাতের হুমকি মোকাবিলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলসমূহের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার এখনও ছয় মাস পূর্ণ হয়নি। কোনও সরকারকে মূল্যায়ন করতে হলে তাকে প্রয়োজনীয় সময় দিতে হয়।” 

তিনি বলেন, “সরকার দায়িত্ব নিয়েছে এখনও ছয় মাসও হয়নি। একটি সরকারকে মূল্যায়নের জন্য সময় দিতে হয়। কিন্তু তারা এখনই সরকার উৎখাত করে ক্ষমতায় বসতে চায়।”

‘হাসিনার ফেরার পথ যারা তৈরি করবে, দায় তাদেরই’ 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে পানিসম্পদমন্ত্রী বলেন, যারা আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার পথ তৈরি করতে চায়, তাদের এর দায় নিতে হবে। 

তিনি বলেন, “ডিসেম্বরে ফ্যাসিস্ট হাসিনার দেশে আসার পথ যারা তৈরি করতে চায়, এর দায়দায়িত্ব তাদের নিতে হবে।” 

দেশের জনগণ অতীতেও রাজপথে থেকে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা করেছে উল্লেখ করে তিনি বলেন, সামনের দিনেও যেকোনও ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করতে হবে। 

শহীদউদ্দীন চৌধুরী বলেন, “রাজনৈতিক সংকট ও গণতন্ত্রবিরোধী যেকোনও তৎপরতার বিরুদ্ধে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।”  

তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক বোঝাপড়া ও ঐক্য ধরে রাখার আহ্বান জানান। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড খান মো. নুরে আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
শুধু নিজের জন্য চিন্তা করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্মান করবে না: এ্যানি
‘নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ’
তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ তৈরির পথে এগিয়ে যাচ্ছি: পানিসম্পদমন্ত্রী 
সর্বশেষ খবর
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক