আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

যশোর প্রতিনিধি 
২৮ নভেম্বর ২০২৬, ২১:৩১ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ২১:৩১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চার মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শনিবার (২৮ নভেম্বর) বিকালে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ব্যানারে যশোর শহরে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

এতে নেতৃত্বে দেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মিছিলটি শহরের মণিহার এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘ফ্যাসিস্ট খুনিদের বিচার প্রক্রিয়ায় কেউ যদি বাধা কিংবা গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়? সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা গুপ্ত-সুপ্ত যেই হোক? দেশের স্বার্থে কোনও আপস করবো না। রাষ্ট্র মেরামতের কাজ ও খুনিদের বিচার চলছে এবং চলবে। এ সময়ে কোনও প্রকার আগুন সন্ত্রাস আমরা বরদাশত করবো না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ এক কাতারে দাঁড়িয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা, ন্যায়বিচার নিশ্চিত করা, খুনিদের বিচার সম্পন্ন এবং রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি শুরু হয়েছে; সেই পথেই অবিচল হেঁটে চলবো।’

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দীর্ঘ দেড় যুগ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। এই লড়াই চূড়ান্ত গতি পেয়েছে চব্বিশের গণ-অভ্যুত্থানে। রক্তাক্ত পথ বেয়ে আমরা গণতন্ত্র ফেরত পেয়েছি। জনগণ ১২ ফেব্রুয়ারি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছে। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী সমাজের সব স্তরে সুশাসন নিশ্চিত করার জন্য কাজ করছেন। এই সময়ে পতিত ফ্যাসিস্ট আজ নতুন করে দেশে উত্তপ্ত পরিস্থিতি ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের পতন নিশ্চিত করেছিলাম, ঠিক একইভাবে তাদের পুনরুত্থান রুখে দেবো।’ 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হাজী আনিসুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা প্রমুখ।

/এএম/ 
সম্পর্কিত
বিএনপির সঙ্গে আ.লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি
পুলিশের সামনেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল
বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
ফের হাতিরঝিলে ইন্টারনেট অফিসে গুলি
ফের হাতিরঝিলে ইন্টারনেট অফিসে গুলি
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরীকে হত্যা, দেশত্যাগের সময় সৎবাবা গ্রেফতার
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরীকে হত্যা, দেশত্যাগের সময় সৎবাবা গ্রেফতার
মোহাম্মদপুরে রিকশাচালকদের এনআইডি চাইলো এসআরবি
মোহাম্মদপুরে রিকশাচালকদের এনআইডি চাইলো এসআরবি
বিএনপির সঙ্গে আ.লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি
বিএনপির সঙ্গে আ.লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ